কোন পরিকল্পনায় অস্ট্রেলিয়াকে হারালেন, জানালেন রাজা

টি-টোয়েন্টি বিশ্বকাপ
সিকান্দার রাজা, এএফপি
সিকান্দার রাজা, এএফপি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে চমক দেখিয়েছে জিম্বাবুয়ে। ম্যাচ জিতে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা জানিয়েছেন বড় রানের পেছনে ছুটতে চাননি তারা। হয়েছেও তাই আগে ব্যাট করে ২ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। এই লক্ষ্য আর পাড়ি দিতে পারেনি অজিরা।

শেষ পর্যন্ত ২৩ রানে ম্যাচ জিতে নেয় জিম্বাবুয়ে। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে রাজার দল। জিম্বাবুয়ের শুরুটাও ছিল দুর্দান্ত। ১ উইকেটে ৭৯ রান সংগ্রহ করেছিল তারা প্রথম ১০ ওভারে। শেষ ১০ ওভারে দলটি তোলে আরও ৯০ রান। অধিনায়ক রাজা অপরাজিত থাকেন ১৩ বলে ২৫ রান করে।

নিজেদের পরিকল্পনা নিয়ে রাজা বলেন, '১০ ওভারে ৭০ এর বেশি রান এসেছিল, আমি খুব খুশি ছিলাম। আমরা আলোচনা করছিলাম যে, ১৯০ রানের চেষ্টায় যাব না। ১৯০ রানের চেষ্টা করতে গেলে আমরা ১৪০ রানে আউট হতে পারতাম।'

তিনি আরও যোগ করেন, 'আমরা দেখেছি শ্রীলঙ্কায় রানের জন‍্য বাড়তি কিছু করতে গেলে আপনি দ্রুত উইকেট হারাতে পারেন। তাই আমরা বেনিকে (ব্রায়ান বেনেট) বার্তা পাঠাই যে, সে ভালো করছে। সে যদি শেষ পর্যন্ত থাকে তো আমরা ভালো একটি সংগ্রহ পাব।'

ওপেনার বেনেট শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৬ বলে ৭ চারে ৬৪ রান করে। এরপর বল হাতে অস্ট্রেলিয়ার ইনিংসের কফিনে পেরেক মেরেছেন ব্লেসিং মুজারাবানি। এই পেসার একাই নিয়েছেন ৫ উইকেট। এদিকে ব্রেন্ডন টেইলর ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। অন্যদিকে, গ্রায়েম ক্রেমারও চোটে ভুগছেন। ফলে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখলেও শঙ্কাও ভাবাচ্ছে রাজাকে।

তিনি যোগ করেন, 'আমার ক্ষেত্রে, এটা স্রেফ ক‍্যাম্প, আশা করি আগামী দুই-তিন দিনের মধ‍্যে ঠিক হয়ে যাবে। আমাদের এখন কেবল ১৩ জন ফিট খেলোয়াড় আছে। ক্রেমারেরও বড় চোট রয়েছে। আমি নিশ্চিত জিম্বাবুয়ে ক্রিকেট বিকল্প খেলোয়াড় আনবে। কারণ, এই কন্ডিশনে আপনার ১৫ জন খেলোয়াড় প্রয়োজন হবেই।'

আরো পড়ুন: