দীর্ঘদিনের কোচিং অভিজ্ঞতা রয়েছে ডোনাল্ডের। ২০০৭ সালে ইংল্যান্ড দলের অস্থায়ী বোলিং পরামর্শক হিসেবে কোচিংয়ে যাত্রা শুরু করেন তিনি। পরের বছর ওয়ারউইকশায়ারের সঙ্গে কাজ করেন। ২০১১ বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেন ডোনাল্ড। ২০২২ সা
একই বছরের জুলাইয়ে গ্যারি কারস্টেনের কোচিং স্টাফে সাউথ আফ্রিকার বোলিং কোচ হিসেবে যোগ দেন তিনি। ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্বে ছিলেন সাবেক এই পেসার।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কোচিংয়ের অভিজ্ঞতা আছে ডোনাল্ডের। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। ২০১২ সালে যোগ দেন বিলুপ্ত পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ায়। পরের মৌসুমে দলটির প্রধান কোচের দায়িত্ব পান।
এরপর কাউন্টি দল কেন্টের সঙ্গে কাজ করার পর বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে যোগ দেন ডোনাল্ড। ২০২২ সালের মার্চ থেকে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের কোচিং স্টাফে ছিলেন তিনি।
জোবার্গ সুপার কিংসের লক্ষ্য এসএ২০-তে প্রথমবারের মতো শিরোপা জেতা। সেই লক্ষ্যে বোলিং বিভাগকে শক্তিশালী করার দায়িত্ব পেয়েছেন ডোনাল্ড। তার অভিজ্ঞতা দলটির পেস আক্রমণকে আরও কার্যকর করে তুলতে পারে বলে আশা ফ্র্যাঞ্চাইজিটির।
সাম্প্রতিক নিলামে বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে নিয়েছে জোবার্গ সুপার কিংস। তাঁদের মধ্যে রয়েছেন ফাফ ডু প্লেসি, উইয়ান মুল্ডার, জেসন রাওলস, ডায়ান গ্যালিয়েম, কাইরন পোলার্ড, ব্লেসিং মুজারাবানি ও আন্দ্রিস গাউস। নতুন কোচিং স্টাফ ও শক্তিশালী দল নিয়ে আসন্ন আসরে শিরোপার লড়াইয়ে নামতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।