এসএ টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে নাহিদ
সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টি লিগের পঞ্চম আসরের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন নাহিদ রানা। বাংলাদেশের তারকা পেসারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১৫ লাখ র্যান্ড (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১১ লাখ টাকা প্রায়)। নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের একজনই জায়গা পেয়েছেন।