মেন্ডিস ঝড়ে সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল শ্রীলঙ্কা

পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ
কুশল মেন্ডিস, ক্রিকইনফো
কুশল মেন্ডিস, ক্রিকইনফো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সিরিজের প্রথম দুই ম্যাচের মতো শেষ ম্যাচেও ব্যাট হাতে লন্কান বোলারদের ওপর তান্ডব চালালেন পাকিস্তান অধিনায়ক শাহিবজাদা ফারহান। কিন্তু আগের দুই ম্যাচের মতো এদিন আর সঙ্গী পাননি তিনি। যার কারণে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করলেও শেষ ম্যাচে হারতে হয়েছে পাকিস্তানকে। সিরিজে ফারহানের টানা তৃতীয় ফিফটিতে ১৬৮ রানের পুঁজি পায় স্বাগতিকরা। শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিসের অনবদ্য ৮৭ ও কামিন্দু মেন্ডিসের ৪০ রানে ১৭ বল আগেই সেই রান টপকে যায় লন্কানরা। প্রথম দুই ম্যাচ জেতায় ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান।

‎‎১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই লাহিরু উদারার উইকেট হারায় শ্রীলন্কা। ইমরান রান্ধাওয়ারর বলে লেগ বিফোর হয়ে ফেরেন উদারা। এরপর আরেক ওপেনার সিনেথ জয়াবর্ধনেকে সাথে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ঝড় তোলেন অধিনায়ক মেন্ডিস। ৪১ বলে ৫৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

‎

‎নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৯ তম ফিফটি তুলে নেন শ্রীলঙ্কান অধিনায়ক। পাকিস্তানি বোলারদের ওপর তান্ডব চালাতে থাকেন এই ডানহাতি। অষ্টম ওভারের শেষ বলে আরাফাত মিনহাসের শিকার হয়ে ফেরেন জয়াবর্ধনে। ২৬ বলে ২ ছক্কা ও ৫ চারে ৩৮ রান করেন তিনি। এরপর কামিন্দুকে সাথে নিয়ে বাকি পথ সহজেই পার করে দেন মেন্ডিস।

‎

‎এই দুই ব্যাটারের মাত্র ৫৫ বলে ৯৮ রানের বিধ্বংসী জুটিতে ১৭ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় লন্কানরা। ৪৮ বলে ৪ ছক্কা ও ৯ চারে ৮৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মেন্ডিস। অন্যদিকে তাকে যোগ্য সঙ্গ দেয়া কামিন্দু খেলে ২৭ বলে ৪০ রানের ইনিংস।

‎

‎এর আগে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক ফারহানের ব্যাটে আরো একবার ভালো সূচনা পায় স্বাগতিকরা। পাওয়ার প্লের ৬ ওভারেই ৫৭ রান তুলে ফেলে সিরিজ নিশ্চিত করে ফেলা পাকিস্তান। তবে, এর মাঝেই ১২ রান করা ফখর জামান ও ফর্মে থাকা মাজ সাদাকাতের (০) উইকেট হারায় তারা।

‎

‎কিন্তু এক প্রান্তে পাকিস্তানকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ফারহান। টি-টোয়েন্টিতে নিজের ১৩ তম ফিফটি তুলে নেন পাকিস্তানের নতুন অধিনায়ক। তবে,অন্যপ্রান্তে হাসান নাওয়াজ (১৬) ও খাজা নাফে (৩) দ্রুত ফিরে গেলে ১২ ওভারের মধ্যেই ৮৬ রান তুলতে ৫ উইকেট হারায় পাকিস্তান। স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে থাকা ফারহানকে সঙ্গ দিতে পারেননি কোনো ব্যাটারই।

‎

‎‎প্রথম সাত ব্যাটারের মধ্যে ফারহান বাদে ২০ রানেও পৌঁছাতে পারেননি কেউ। অবশেষে আরাফাত মিনহাজ যথাযথ সঙ্গ দেন ফারহানকে। তার ২০ বলে সমান দুটি করে চার ও ছক্কায় ৩৪ রানের অপরাজিত ইনিংসে লড়াই করার পুঁজি পায় পাকিস্তান। অন্যদিকে ৪৭ বলে ৩ ছক্কা ও ৭ চারে ৭৬ রানের ইনিংস লহেলে নুয়ান থুসারার শিকার হন ফারহান। ৮ উইকেটে ১৬৮ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে দাসুন শানাকা ৩ টি, থুসারা, ইশান মালিঙ্গা দুটি করে উইকেট নেন।

আরো পড়ুন: