‘৫-৬টি ভালো ফ্র্যাঞ্চাইজি না পেলে বিপিএল করবে না বিসিবি’

বিপিএল
বিপিএল
বিপিএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
‘জোড়াতালি দিয়ে দলের মালিকানা দিয়ে, (ব্যাংক গ্যারান্টি) ১০ কোটির জায়গায় ২ কোটিতে দিয়ে দেওয়ার চেয়ে টুর্নামেন্ট না করাই ভালো।’ মাসখানেক আগে বিপিএল আয়োজন নিয়ে এমন মন্তব্য করেছিলেন তামিম ইকবাল। ফাহিম সিনহা জানালেন, ভালো মানের ৫-৬টি ফ্র্যাঞ্চাইজি না পেলে এক বছর বিপিএল বাদ দিতে পারে বিসিবি।

বিকর্কের পাশাপাশি নানান অব্যবস্থাপনাকে সঙ্গী করে বাংলাদেশে আয়োজিত হচ্ছে বিপিএল। এক ‍যুগের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো একটা বিজনেস মডেল দাঁড় করাতে পারেনি বিসিবি। অথচ বিপিএলের পরে এসেও বিশ্ব জুড়ে প্রশংসা কুড়াচ্ছে পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল)। প্রায় প্রতি বছরই বিপিএল গভর্নিং কাউন্সিলে পরিবর্তন আসে। দায়িত্ব পেয়েই ভালো মানের বিপিএল আয়োজনের আশ্বাস দিয়ে থাকেন কর্মকর্তারা।

গত বিপিএলের আগে ইফতেখার রহমান মিঠু, আমিনুল ইসলাম বুলবুলরাও একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে বিতর্ক আর অব্যবস্থাপনা এড়াতে পারেননি। তামিম বিসিবির দায়িত্ব নেওয়ার পরই জানিয়েছিলেন, ভালো মানের ফ্র্যাঞ্চাইজি না পেলে তারা বিপিএল আয়োজন করবেন না।

ফাহিম সিনহা জানালেন, তারা এখনো আগের অবস্থানেই আছেন। যদিও বিপিএল আয়োজনে নতুন একটা বিজনেস মডেল দাঁড় করানোর প্রস্তুতি নিচ্ছে বিসিবি। সেই মডেল প্রস্তুত হলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গিয়ে সেটা উপস্থাপন করে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার আহ্বান জানাবেন তামিম-ফাহিম সিনহারা।

এ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান বলেন, ‘বিপিএল নিযে আমি আর তামিম ইকবাল তো কয়েক দিন আগে একটা সংবাদ সম্মেলন করলাম। আমরা এখনো ওই জায়গাতেই আছি। এখন আমরা যেটা নিয়ে কাজ করছি ওইটা হচ্ছে একটা বিজনেস মডেল। ওইটা প্রস্তুত হলে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গিয়ে উপস্থাপন করার জন্য একটা প্রস্তুতি নিচ্ছি।’

বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার পর যদি ভালো মানের ৫-৬ টা ফ্র্যাঞ্চাইজি না পাওয়া যায় তাহলে তারা আগামী বিপিএল করবেন না। যদিও বিপিএল আয়োজনে তারা আশাবাদী। ফাহিম সিনহা বলেন, ‘আমরা এখনো আশাবাদী (বিপিএল আয়োজনে)। কিন্তু যদি ওই ধরনের অন্তত ৫-৬ টা ফ্র্যাঞ্চাইজি আমরা না পাই তাহলে হয়ত আমরা একটা বছর বাদ দিতে পারি।’

আরো পড়ুন: