২০২৭ সালে ফিরছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট
আফগানিস্তান প্রিমিয়ার লিগ, ফাইল ফটো
আফগানিস্তান প্রিমিয়ার লিগ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০২৭ সালের ডিসেম্বর থেকে মাঠে ফিরছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল)। প্রতিযোগিতায় অংশ নেবে আফগানিস্তানের পাঁচটি অঞ্চলভিত্তিক ফ্র্যাঞ্চাইজি-কাবুল, কান্দাহার, বালখ, পাকতিয়া ও নানগারহার। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এপিএলের দ্বিতীয় আসর।

ফ্র্যাঞ্চাইজি মালিকানা গ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী, ক্রীড়া উদ্যোক্তা ও বাণিজ্যিক অংশীদারদের আহ্বান জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগ্রহী পক্ষগুলোকে আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে তাদের প্রস্তাব জমা দিতে হবে।

আফগানিস্তান জাতীয় দল ইতোমধ্যেই বিশ্ব ক্রিকেটে শক্তিশালী অবস্থান তৈরি করেছে, আর আফগান ক্রিকেটাররা বিশ্বের বিভিন্ন শীর্ষ টি-টোয়েন্টি লিগগুলোতে নিজেদের তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এসিবির মতে, এপিএলে বিনিয়োগ মানে শুধু একটি ফ্র্যাঞ্চাইজি কেনা নয়; বরং আফগানিস্তান এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা কোটি কোটি আফগান সমর্থকের সঙ্গে যুক্ত হবার একটি বড় সুযোগ।

এ প্রসঙ্গে এসিবি চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ বলেন, 'আফগানিস্তান প্রিমিয়ার লিগ আফগান ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ। এপিএলের মাধ্যমে আমরা এমন একটি টেকসই ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্রিকেট সম্পদ গড়ে তুলতে চাই, যা আফগান প্রতিভাকে তুলে ধরবে, আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ করবে এবং ক্রিকেটের দীর্ঘমেয়াদি বিকাশে সহায়তা করবে।'

সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট আয়োজনের ফলে বিশ্বমানের স্টেডিয়াম, আন্তর্জাতিক সম্প্রচার অবকাঠামো, এবং বৃহৎ আঞ্চলিক দর্শকগোষ্ঠীর সুবিধা পাওয়া যাবে বলে বিশ্বাস এসিবির । এর সঙ্গে আফগানিস্তানের প্রতিভাবান ক্রিকেটারদের মাধ্যমে ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় তারকাদের মিলিয়ে এপিএলকে শুরু থেকেই প্রতিযোগিতামূলক ও বাণিজ্যিকভাবে আকর্ষণীয় একটি আসর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এসিবির।

আরো পড়ুন: