অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নিতে এলপিএল ছাড়ছেন হাসান
কলম্বো ক্যাপসের হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলছেন হাসান মাহমুদ। তবে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নিতে দেশে ফিরছেন বাংলাদেশের তারকা পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন হাসান। বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে।