২৩ ফেব্রুয়ারি শুরু বিসিএল, সূচি প্রকাশ

বিসিএল
বিসিএল লোগো
বিসিএল লোগো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
১২তম বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ২০২৫-২৬ মৌসুমের ওয়ানডে সংস্করণের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইস্ট জোন, নর্থ জোন, সাউথ জোন ও সেন্ট্রাল জোন- এই চারটি দল নিয়ে এবারের আসর শুরু হবে ২০ ফেব্রুয়ারি থেকে। লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। ফাইনাল হবে মিরপুরে।

লিগের প্রথম দিন ২৩ ফেব্রুয়ারি মাঠে নামবে চার দল। বগুড়ায় ইস্ট জোনের প্রতিপক্ষ নর্থ জোন। একই দিনে রাজশাহীতে সাউথ জোন মুখোমুখি হবে সেন্ট্রাল জোনের। ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় রাউন্ডে ইস্ট জোন খেলবে সেন্ট্রাল জোনের বিপক্ষে এবং নর্থ জোনের প্রতিপক্ষ হবে সাউথ জোন।

২৮ ফেব্রুয়ারি তৃতীয় রাউন্ডে বগুড়ায় ইস্ট জোন খেলবে সাউথ জোনের বিপক্ষে। রাজশাহীতে একই দিনে নর্থ জোনের প্রতিপক্ষ সেন্ট্রাল জোন। এই তিন রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল জায়গা করে নেবে ফাইনালে।

লিগ পর্ব শেষে ১ মার্চ দুটি ফাইনালিস্ট দল ঢাকায় যাবে। ২ মার্চ মিরপুরে অনুশীলনের সুযোগ পাবে দুই দল। সব ম্যাচ সকাল ৯টায় শুরু হবে।

ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ মার্চ মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দিবা-রাত্রির এই ম্যাচ শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে। শিরোপা নির্ধারণী এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিসিএল ওয়ানডে আসর।

আরো পড়ুন: