বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। এশিয়ান গেমস দিয়ে আবারও টি-টোয়েন্টি ক্রিকেটে জায়গা করে নিয়েছিলেন শান্ত।
মূলত স্ট্রাইক রেটের কারণে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বাদ পড়েছিলেন তিনি। সর্বশেষ বিপিএলেই দারুণ পারফরম্যান্স করে টি-টোয়েন্টি দলে জায়গা ফিরে পাওয়ার দাবি জানিয়ে রেখেছিলেন তিনি। সেই অপেক্ষা ঘুচে গিয়েছিল এশিয়ান গেমসের দলে ফিরে।
সর্বশেষ বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক হিসেবে শিরোপা জিতেন শান্ত। সেই আসরে নিজের প্রথম ম্যাচেই ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। ১২ ম্যাচে শান্তর ব্যাট থেকে এসেছিল ৩৫৫ রান। স্ট্রাইক রেট ছিল ১৩৫ এর উপরে আর গড় প্রায় ৩০।
২০তম এশিয়ান গেমসের ক্রিকেটে ছেলেদের ইভেন্টে অংশ নেবে ১০টি দল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউট পর্বে জায়গা পেয়েছে। বাকি ছয় দল আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান খেলেছে প্রথম রাউন্ডে।
২৪ সেপ্টেম্বর শুরু হওয়া এই আসরের ফাইনাল ৩ অক্টোবর। আগামীকাল (২৯ সেপ্টেম্বর) কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে টাইগাররা। এর আগে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর একই ভেন্যুতে হয়েছে নারী ক্রিকেটের ম্যাচ। এই আসরে কোনো পদক পায়নি বাংলাদেশের নারী ক্রিকেটাররা।