আইএল টি-টোয়েন্টির নিলামে তাসকিন-মিরাজ

আইএল টি-টোয়েন্টি
তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ
তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইএল টি-টোয়েন্টির আগামী আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১ অক্টোবর। দুবাইয়ের আইসিসির একাডেমির ইনডোরে অনুষ্ঠিত হবে এই নিলাম প্রক্রিয়া। নিলামে অংশ নিতে ২০টি দেশের ৮০০ এর বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে নাম রয়েছে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের।

এর বাইরে আরও কারা আছেন তাদের নাম প্রকাশ করেনি আয়োজকরা। এরই মধ্যে ছয়টি ফ্র্যাঞ্চাইজির জন্য নিলামের নিয়মও নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির নিলামের জন্য থাকবে ১৩ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ। এর সঙ্গে সরাসরি চুক্তি ও খেলোয়াড় ধরে রাখার জন্য বরাদ্দ ৭ লাখ ডলারের অব্যবহৃত অর্থও যোগ হবে।

নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে ১৫ লাখ এবং সর্বোচ্চ ২০ লাখ মার্কিন ডলার খরচ করতে হবে। তবে নিলামের পর যোগ করা যেতে পারে এমন একজন ওয়াইল্ডকার্ড খেলোয়াড়ের খরচ এই হিসাবের বাইরে থাকবে। প্রতিটি দলে খেলোয়াড় থাকতে হবে কমপক্ষে ১৮ জন ও সর্বোচ্চ ২৩ জন।

এর মধ্যে আইসিসির পূর্ণ সদস্য দেশের অন্তত ১১ জন খেলোয়াড় থাকতে হবে। সেই ১১ জনের মধ্যে অন্তত চারজন হতে হবে আফগানিস্তানের এবং অন্তত একজন আয়ারল্যান্ডের। এ ছাড়া প্রতিটি দলে সংযুক্ত আরব আমিরাতের অন্তত চারজন, কুয়েতের একজন এবং সৌদি আরবের একজন খেলোয়াড় রাখা বাধ্যতামূলক।

এর পাশাপাশি আইসিসির সহযোগী সদস্য দেশের আরও অন্তত একজন খেলোয়াড় থাকতে হবে। তবে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবকে এই হিসাবের বাইরে রাখা হয়েছে। নিলামে খেলোয়াড়দের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া ৪০ হাজার ও ৮০ হাজার মার্কিন ডলারের ভিত্তিমূল্যেও খেলোয়াড় থাকবেন। ১২ সেপ্টেম্বর পর্যন্ত খেলোয়াড় নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যা জুলাই থেকে শুরু হয়েছিল।

আরো পড়ুন: