বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
বাংলাদেশ দল
বাংলাদেশ দল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ খেলতে আগামী ১৮ অক্টোবর বাংলাদেশে পা রাখবে ক্যারিবিয়ানরা।

এরপর ২২ থেকে ২৪ অক্টোবর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে নিজেদের অনুশীলন সারবে দলটি। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৮ অক্টোবর। আর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ৫ নভেম্বুর থেকে।

প্রথম টেস্ট ম্যাচটি হবে মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। আর দ্বিতীয় ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশ বর্তমানে চতুর্থ স্থানে আছে।

ওয়েস্ট ইন্ডিজের অবস্থান অষ্টম। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই সিরিজটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দল সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলেছে। সিরিজটি ১-১ সমতায় ড্র করেছে টাইগাররা।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি-

তারিখসূচিভেন্যু
১৮ অক্টোবর ২০২৬ওয়েস্ট ইন্ডিজের ঢাকায় আগমন
২২–২৪ অক্টোবর ২০২৬তিন দিনের প্রস্তুতি ম্যাচ (সকাল ১০টা থেকে)বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স, ঢাকা
২৮ অক্টোবর–১ নভেম্বর ২০২৬প্রথম টেস্ট (সকাল ১০টা থেকে)শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
৫–৯ নভেম্বর ২০২৬দ্বিতীয় টেস্ট (সকাল ১০টা থেকে)সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট

আরো পড়ুন: