বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের সব ম্যাচের সূচি প্রকাশ

ডব্লিউসিএল
মাহমুদউল্লাহ রিয়াদ
মাহমুদউল্লাহ রিয়াদ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মাহমুদউল্লাহ রিয়াদ অবসর নিয়েছেন বছর খানেক আগেই। এরপর ঘরোয়া ক্রিকেটে খেললেও লাল সবুজের জার্সি গায়ে দেখা যায়নি তাকে। এবার আবারও তাকে বাংলাদেশের জার্সিতে খেলতে দেখা যাবে। তবে জাতীয় দলের জন্য নয় মাহমুদউল্লাহ বাংলাদেশের হয়ে মাঠে নামছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্টে।

এই টুর্নামেন্টে বাংলাদেশের দলটি খেলছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স নামে। এই টুর্নামেন্টে আগামী ৩ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের মুখোমুখি হবে বাংলাদেশ। এবারের আসরে বাংলাদেশের দলটির নেতৃত্বেও থাকছেন মাহমুদউল্লাহ।

৫ অক্টোবর বাংলাদেশ মাঠে নামবে ইংল্যান্দের বিপক্ষে। ৭ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ। ১২ অক্টোবর বাংলাদেশ চ্যাম্পিয়ন্স মাঠে নামবে ভারত চ্যাম্পিয়ন্সের বিপক্ষে। ১৪ অক্টোবর বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে সাউথ আফ্রিকার বিপক্ষে।

এই টুর্নামেন্টে খেলার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার ইমরুল কায়েস, রুবেল হোসেন, নাসির হোসেন, জিয়াউর রহমান, কামরুল ইসলাম রাব্বিদের। গত বছর ইংল্যান্ডে বসেছিল ডব্লিউসিএলের সবশেষ আসর। সেখানে শিরোপা ঘরে তুলেছিল সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স।

এবার গত আসরের ছয় দলের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ। সব মিলিয়ে অংশগ্রহণকারী দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। দলগুলোর সাবেক ক্রিকেটাররা নিজেদের দলের হয়ে মাঠে নামবেন।

ডব্লিউসিএলের পূর্ণাঙ্গ সূচি

তারিখবারবিকেল ৫.৩০ (বাংলাদেশ সময়)রাত ৯.৩০ (বাংলাদেশ সময়)ভেন্যু
৩ অক্টোবরশনিবারপাকিস্তান - বাংলাদেশভারত - অস্ট্রেলিয়াশারজাহ
৪ অক্টোবররবিবারদক্ষিণ আফ্রিকা - ওয়েস্ট ইন্ডিজভারত - ইংল্যান্ডশারজাহ
৫ অক্টোবরসোমবারঅস্ট্রেলিয়া - পাকিস্তানবাংলাদেশ - ইংল্যান্ডশারজাহ
৬ অক্টোবরমঙ্গলবারভারত - দক্ষিণ আফ্রিকাপাকিস্তান - ওয়েস্ট ইন্ডিজশারজাহ
৭ অক্টোবরবুধবারঅস্ট্রেলিয়া - বাংলাদেশইংল্যান্ড - ওয়েস্ট ইন্ডিজশারজাহ
৮ অক্টোবরবৃহস্পতিবারবিরতিবিরতি
৯ অক্টোবরশুক্রবারঅস্ট্রেলিয়া - দক্ষিণ আফ্রিকাবাংলাদেশ - ওয়েস্ট ইন্ডিজদুবাই
১০ অক্টোবরশনিবারইংল্যান্ড - দক্ষিণ আফ্রিকাভারত - পাকিস্তানদুবাই
১১ অক্টোবররবিবারঅস্ট্রেলিয়া - ওয়েস্ট ইন্ডিজভারত - বাংলাদেশদুবাই
১২ অক্টোবরসোমবারপাকিস্তান - দক্ষিণ আফ্রিকাশারজাহ
১৩ অক্টোবরমঙ্গলবারঅস্ট্রেলিয়া - ইংল্যান্ডভারত - ওয়েস্ট ইন্ডিজশারজাহ
১৪ অক্টোবরবুধবারইংল্যান্ড - পাকিস্তানবাংলাদেশ - দক্ষিণ আফ্রিকাশারজাহ
১৫ অক্টোবরবৃহস্পতিবারবিরতিবিরতি
১৬ অক্টোবরশুক্রবারসেমি-ফাইনাল ১সেমি-ফাইনাল ২শারজাহ
১৭ অক্টোবরশনিবারবিরতিবিরতি
১৮ অক্টোবররবিবারফাইনালশারজাহ