২ দিনে ম্যাচ শেষ করার পরিকল্পনা ছিল না: কামিন্স

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
প্যাট কামিন্স
প্যাট কামিন্স
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুষ্ঠিত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টটি মাত্র দুই দিনেই শেষ হয়েছে। এই ম্যাচে অস্ট্রেলিয়া বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে পরাজিত করে দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ করেছে।

যদিও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, দুই দিনে টেস্ট শেষ করার পরিকল্পনা ছিল না তাদের। উইকেটের মান নিয়েও সন্তুষ্ট তিনি। কামিন্স মনে করেন ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে স্টার্কের প্রথম দুই ঘণ্টার বোলিংই ম্যাচের ভিত গড়ে দিয়েছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, 'না, কখনোই দুই দিনে ম্যাচ শেষ করার পরিকল্পনা থাকে না। উইকেটটা বেশ ভালোই মনে হয়েছিল। তাই সবকিছু যেভাবে হয়েছে, তাতে আমরা খুব খুশি। অবশ্য স্টার্কির প্রথম দুই ঘণ্টাই ম্যাচের ভিত গড়ে দিয়েছে। প্রতিটি টেস্টে এমনটা হবে, সেটা ধরে নেওয়া যায় না। তবে শুরুতেই যখন বড় লিড পেলাম, তখন মনে হচ্ছিল ম্যাচের প্রথমার্ধেই আমরা পুরোপুরি চাপে ফেলতে পারি।'

ম্যাকাইয়ের পেস বান্ধব উইকেটে রীতিমতো আগুন ঝরিয়েছেন মিচেল স্টার্ক-প্যাট কামিন্সরা। স্টার্ক প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন তিনি। কামিন্স দুই ইনিংসেই ৩টি করে উইকেট পেয়েছেন। বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম এক ইনিংসেই নিয়েছেন ৭ উইকেট।

কামিন্সও স্বীকার করেছেন উইকেটে পেসারদের জন্য ভালো সুবিধা ছিল। তবে এটাকে অতিরিক্ত সুবিধা বলতে নারাজ তিনি। কামিন্সের ধারণা এই উইকেটে চতুর্থ দিনেও ভালো ব্যাটিং করা যেত। সরাসরি বাংলাদেশের ব্যাটারদের দিকে আঙুল না তুললেও কামিন্স বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা ও তাদের দারুণ বোলিংয়েই দুইদিনে শেষ হয়েছে ম্যাচ।

কামিন্স যোগ করেন, 'আমার মনে হয় না। উইকেটটা সত্যিই খুব ভালো ছিল। আজ ভালো গতি ও বাউন্স ছিল, কিছুটা সিম মুভমেন্টও ছিল, তবে গতকাল সেটা মোটেও অতিরিক্ত ছিল না। আমার কাছে উইকেটটা খুবই ভালো মনে হয়েছে। আজ দ্বিতীয় দিন ছিল, বিশেষ করে দিনের শেষ দিকে ব্যাটিংয়ের জন্য উইকেট বেশ ভালো ছিল। চতুর্থ দিনেও এখানে দারুণ ব্যাটিং করা যেত।'

আরো পড়ুন: