কামিন্সকে নিয়ে সুসংবাদ পেল হায়দরাবাদ
অধিনায়ক প্যাট কামিন্সকে ঘিরে স্বস্তির খবর পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। পিঠের চোট কাটিয়ে অবশেষে তিনি আবার দলে ফিরতে প্রস্তুত। ২৫ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচেই মাঠে নামতে পারেন তিনি।
অধিনায়ক প্যাট কামিন্সকে ঘিরে স্বস্তির খবর পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। পিঠের চোট কাটিয়ে অবশেষে তিনি আবার দলে ফিরতে প্রস্তুত। ২৫ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচেই মাঠে নামতে পারেন তিনি।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে টুর্নামেন্টের আগেই দলের সঙ্গে যোগ দিয়েছিলেন প্যাট কামিন্স। নেটে বোলিংও করেছিলেন হায়দরাবাদ অধিনায়ক। তবে আইপিএল চলাকালীন আবারও অস্ট্রেলিয়া ফিরে গেলেন কামিন্স। চোটের সবশেষ পরিস্থিতি জানতে আরেকটি স্ক্যান করাতে হবে তাকে। সেই পরীক্ষায় উতরে গেলে ১৭ এপ্রিলে হায়দরাবাদের সঙ্গে যোগ দেবেন অস্ট্রেলিয়ান তারকা। এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
জাতীয় দলের বাইরে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে প্যাট কামিন্স, ট্রাভিস হেডদের ব্যাপক চাহিদা। আইপিএলে নিয়মিত খেললেও অস্ট্রেলিয়ার জার্সিতে ব্যস্ত থাকায় বাকি লিগগুলোতে খুব বেশি খেলা হয়ে ওঠে না তাদের। অস্ট্রেলিয়ার হয়ে খেলতে আবারও ফ্র্যাঞ্চাইজি লিগকে না করতে হয়েছে কামিন্স-হেডদের। আগষ্টে দ্য হান্ড্রেডের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট খেলার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে মোটা অঙ্কের টাকা কামানোর প্রস্তাব ফিরিয়ে দিয়ে সবসময় জাতীয় দলের হয়ে খেলবেন, এমনটা সারাজীবন চলবে বলে মনে করেন না কামিন্স।
চোটের কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে রয়েছেন প্যাট কামিন্স। গত জুলাইয়ের পর থেকে তিনি খেলেছেন মাত্র একটি ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নিতে পারেননি তিনি। তবে আইপিএলের নতুন মৌসুম শুরুর আগেই আশাবাদী অস্ট্রেলিয়ার এই পেসার। এখনই ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন তিনি।
এবারের আইপিএলের পর্দা উঠছে সানরাইজার্স হায়দরবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে। তবে আইপিএলের আসর শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে হায়দরাবাদ। দলটির হয়ে টুর্নামেন্টের শুরুর দিকে খেলা হচ্ছে না অধিনায়ক প্যাট কামিন্সের।
২০২৩ বিশ্বকাপ ফাইনালে আহমেদাবাদের লক্ষাধিক দর্শককে চুপ করিয়ে দেবার কথা বলে আলোচনার জন্ম দিয়েছিলেন প্যাট কামিন্স। সেই কথাও তিনি রেখেছিলেন। এবারের ওয়াংখেড়েতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে ইংলিশ অলরাউন্ডার স্যাম কারানও একই ধরণের মন্তব্য করলেন। হট ফেভারিট ভারতকে সেমিফাইনালের আগে মাঠ এবং মাঠের বাইরে সব দিক থেকেই চাপে রাখতে চাইছে ইংলিশরা। অনুপ্রেরণা হিসেবে সামনে আছে চার বছর আগের বিশ্বকাপ সেমিফাইনালও।
ট্রাভিস হেডের সঙ্গে অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক এবং স্কট বোল্যান্ড- বছরজুড়ে দুর্দান্ত পারফর্ম করে ক্রিকেট অস্ট্রেলিয়া অফিসিয়াল ওয়েবসাইটের প্রকাশিত ২০২৫ সালের সেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার ৪ ক্রিকেটার। তাদের সঙ্গে আছেন ভারতের তিন, সাউথ আফ্রিকা ও ইংল্যান্ডের দুজন করে ক্রিকেটার। দ্বাদশ ব্যক্তি হিসেবে সুযোগ পেয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। তবে বছরের সেরা টেস্ট একাদশে সুযোগ মেলেনি প্যাট কামিন্সের।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গত দেড় বছরে অস্ট্রেলিয়ার হয়ে কোনো টি-টোয়েন্টি খেলেননি প্যাট কামিন্স। জশ হ্যাজেলউড ও টিম ডেভিড অবশ্য এই সংস্করণে নিয়মিত ছিলেন। তবে বর্তমানে তিনজনই চোটের কারণে মাঠের বাইরে। তা সত্ত্বেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে এই তিন ক্রিকেটারকে রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্ট।
ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকেই মাঠের বাইরে ছিলেন প্যাট কামিন্স। পিঠের চোটের কারণে অ্যাশেজে খেলতে পারেননি পার্থ ও ব্রিসবেন টেস্টে। তবে অ্যাডিলেডে ফেরেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। চোট কাটিয়ে ফেরার ম্যাচে দুই ইনিংসেই তিনটি করে উইকেট নিয়েছেন কামিন্স। দুই ইনিংসেই ইংল্যান্ডের জো রুটকে ফিরিয়েছেন তিনি। দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেয়ায় শরীর বিবেচনায় বক্সিং ডে টেস্টে খেলবেন না ডানহাতি এই পেসার।
চলতি অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেছেন প্যাট কামিন্স। অ্যাডিলেড টেস্টের পর অস্ট্রেলিয়া অধিনায়ক যে ইঙ্গিত দিয়েছিলেন, সেটিই এবার নিশ্চিত হলো। কামিন্সের স্ট্রেস সমস্যার কারণে তাকে নিয়ে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের ঝুঁকি নিতে রাজি নয় অস্ট্রেলিয়ার নির্বাচক ও মেডিক্যাল টিম। ফলে মেলবোর্ন বক্সিং ডে টেস্টসহ সিরিজের বাকি ম্যাচগুলোতে তাকে আর দেখা যাবে না।
অ্যাডিলেড টেস্ট শেষে যে আভাস দিয়েছিলেন প্যাট কামিন্স, সেটিই এবার বাস্তব হলো। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে খেলছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক। পিঠের চোট থেকে ফিরলেও সিরিজের ফল নির্ধারিত হয়ে যাওয়ায় তাকে বিশ্রাম দেয়া হয়েছে। একই টেস্টে থাকছেন না নাথান লায়নও। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে তিনি ছিটকে গেছেন বছর শেষের এই ম্যাচ থেকে।
চোট থেকে সেরে উঠতে না পারায় পার্থে অ্যাশেজের প্রথম টেস্টে খেলতে পারেননি প্যাট কামিন্স। ব্রিসবেন টেস্টেও দর্শক হিসেবে ছিলেন ডানহাতি এই পেসার। তবে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক চোট কাটিয়ে ফেরেন অ্যাডিলেডে। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পর থেকেই বাইরে ছিলেন কামিন্স। অ্যাশেজে তৃতীয় টেস্টে ফিরেই অবশ্য বল হাতে আলো ছড়িয়েছেন তিনি।