এমন পরিস্থিতিতে বাংলাদেশকে টেস্ট হারতে দেখিনি: ইমরুল

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
ইমরুল কায়েস, ক্রিকফ্রেঞ্জি
ইমরুল কায়েস, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের চলমান টেস্ট পারফরম্যান্সে হতবাক ইমরুল কায়েস। শেষ পর্যন্ত বাংলাদেশ এই ম্যাচে জিতবে বলেই প্রত্যাশা করছেন বাংলাদেশের সাবেক ওপেনার। প্রস্তুতি ম্যাচের পর ইমরুলকে জয়ের ব্যাপারে আশ্বস্ত করেছিলেন মেহেদী হাসান মিরাজ।

চলমান টেস্টে হাসান মাহমুদের ছয় উইকেটের সৌজন্যে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অল আউট করে বাংলাদেশ। এরপর তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি এবং নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ করে ৪২৬ রান।

অজিদের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ২২৮ রানে লিড পায় বাংলাদেশ। এরকম অবস্থান থেকে বাংলাদেশকে কখনো টেস্ট হারতে দেখেননি বলে মন্তব্য করেছেন ইমরুল।

তিনি বলেন, 'ইনশাআল্লাহ। আমি আত্মবিশ্বাসী যে এই টেস্ট ম্যাচ আমরা জিতব কারণ এই ধরনের পরিস্থিতিতে আমি কখনো বাংলাদেশ দলকে টেস্ট ম্যাচ হারতে দেখিনি। তবে আমার কাছে মনে হয় যে আমি প্রায় নিশ্চিত যে বাংলাদেশ এই টেস্ট ম্যাচ জিতবে।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অল আউট হয় বাংলাদেশ। সেটা দেখে খারাপ লেগেছিল ইমরুলের। যদিও বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, এমন আত্মবিশ্বাস ছিল তার।

ইমরুল বলেন, 'বাংলাদেশ যখন ৫৪ রানে অল আউট হয়ে গেল তখন একটু খারাপ লেগেছিল। আমি যখন যেখানে অনুশীলন করাই ওখানে আমাদের দেশের বা আশেপাশের দেশের মানুষ এসে আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি বাংলাদেশের স্কোর দেখেছ? আমি বলছি না দেখিনি। যখন দেখলাম খুব খারাপ লাগছে। ওরাও দেখলাম যে আমাদেরকে একটু অন্যভাবে চিন্তা করে। তো আমি ওইদিন একটা কথা বলছিলাম যে দেখ বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে, আমার বিশ্বাস।'

ইমরুলের বিশ্বাসে নিজের আত্মবিশ্বাস জুড়ে দিয়েছিলেন মিরাজ। ইমরুল বলেন, 'আমার সাথে মাঝে মিরাজের একদিন কথা হচ্ছিল। আমি মিরাজকে জিজ্ঞেস করছিলাম যে কী অবস্থা মিরাজ, তুই কেমন দেখতেছিস পরিবেশ এই সেই। তো মিরাজ তখন ১০০ করেছিল, তখন আমাকে বলছে ইমরুল ভাই, আমরা হারায় দেব।'

'আমি ওর কথাটা শুনে একটু মানে অবাক হয়ে গিয়েছিলাম যে ও যে আত্মবিশ্বাসী, এটা আমার কাছে ভালো লেগেছে। মিরাজ অনেক সময় অনেক কথা বলে, কিন্তু ওর মুখের যে বলার ভঙ্গি ছিল এটা দেখে আমার মনে হচ্ছিল যে বাংলাদেশ দল হয়তোবা অন্যরকম কিছু করবে।'

আরো পড়ুন: