৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে নাহিদ রানা

বাংলাদেশ ক্রিকেট
নাহিদ রানা
নাহিদ রানা
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি চোট পেয়েছিলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ম্যাচ চলাকালে তার বাঁ পাশের পেশিতে টান লেগেছিল। এরপর সিরিজের শেষ ম্যাচ থেকে ছিটকে যান এই পেসার।

যদিও ২৩ বছর বয়সী এই গতিতারকা সিরিজের প্রথম ম্যাচে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের সেরা বোলিং করেছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে ২.৩ ওভার বল করার পরই মাঠ ছাড়তে হয় তাকে। মাঠ ছাড়ার আগে ১৫ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।

এবার জানা গেছে সেই চোট অন্তত ৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছে নাহিদকে। এই বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। এই পেসারের গ্রেড ২ টিয়ার ধরা পড়েছে। ১ মাস বিশ্রামের পর পুনর্বাসন শুরু করতে পারবেন তিনি।

এদিনে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া শরিফুল ইসলাম অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে যেতে পারেন। যদিও ইনজুরিতে থাকা টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের ফেরা অনেকটাই নিশ্চিত।

বিস্তারিত আসছে...

আরো পড়ুন: