এখনই চাকরি হারাচ্ছেন না সরফরাজ

পাকিস্তান ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টেই হেরেছেন সরফরাজ আহমেদ। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ায় চাকরি হারাতে পারেন পাকিস্তানের সাবেক অধিনায়ক! এমন গুঞ্জন উঠলেও সেটা সত্যি হচ্ছে না। বরং আগামী দুই সিরিজেও পাকিস্তানের প্রধান কোচের দায়িত্বে থাকছেন সরফরাজ। এমনটাই জানিয়েছে জিও নিউজ।

পাকিস্তান জাতীয় দলের কোচ হওয়ার আগে পাকিস্তান শাহীনস ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যুক্ত ছিলেন সরফরাজ। এ ছাড়া জাতীয় দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন তিনি। জেসন গিলেস্পি চলে যাওয়ার পর আকিব জাভেদ ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন। তবে চলতি বছর সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।

ওই সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সরফরাজ। অবসর নেওয়ার মাসখানেক পরে সাবেক অধিনায়ককে টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও নিজের প্রথম অ্যাসাইনমেন্টে ব্যর্থ হয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান।

কদিন আগে জিও নিউজ জানায়, বাংলাদেশের কাছে এভাবে ধরাশয়ী হওয়ায় সরফরাজকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে পিসিবি। যদিও কয়েক দিনের মধ্যে সেই অবস্থানে পরিবর্তন এসেছে। সপ্তাহখানেকের ব্যবধানে একই সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্বে থাকছেন সরফরাজ।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে পাকিস্তান। আগষ্টে বাবর আজম-শাহীন আফ্রিদিরা যাবেন ইংল্যান্ড সফরে। সেই সময় সরফরাজই প্রধান কোচ থাকবেন। তবে শান মাসুদ টেস্ট অধিনায়ক হিসেবে বহাল থাকবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, তাকে সরিয়ে দিতে পারে পিসিবি।

আরো পড়ুন: