আফ্রিকার দেশ লেসোথোর বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারেই হ্যাট্রিক করে নিজের উইকেট শিকারের যাত্রা শুরু লরার। পরের ওভারে তুলে নেন আরো চার উইকেট। নিজের তৃতীয় ওভারে দুই উইকেট নিয়ে নিজের নাম তোলেন বিশ্ব রেকর্ডে। এই রেকর্ড গড়তে লরা পেছনে ফেলেছেন ভুটানের সোনম ইয়েশকে।
২০২৫ সালে মিয়ানমারের বিপক্ষে মাত্র সাত রান খরচায় আট উইকেট শিকার করেছিলেন তিনি। পুরুষ টি-টোয়েন্টিতে যা এখনও বিশ্বরেকর্ড। নারী টি-টোয়েন্টিতে এর আগে সেরা বোলিং পরিসংখ্যান ছিল ইন্দোনেশিয়ার রোহমালিয়া রোহমালিয়ার। ২০২৪ সালে মঙ্গলীয়ার বিপক্ষে কোনো রান খরচ না করেই সাত উইকেট শিকার করার অনন্য এক রেকর্ড করেছিলেন এই ইন্দোনেশিয়ান।
সেরা বোলিং পরিসংখ্যানের তালিকায় পরের অবস্থানগুলোতে আছেন মালয়োশিয়ার সায়জরুল ইদ্রুস ও নেদারল্যান্ডসের ফেড্রিক ওভারডিকের। লেসোথোর বিপক্ষে এদিন টস জিতে ব্যাট করতে নেমে রবার্টা অ্যাভরি ও মনিক মাচাডোর ব্যাটে চড়ে ২০২ রানের বড় সংগ্রহ পায় ব্রাজিল। অ্যাভেরি ৩৫ বলে ৪৮ ও মাচাডো ৪১ বলে করেন ৬৯ রান।
২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লরার বোলিং তোপে পড়ে মাত্র ৬.২ ওভার স্থায়ী হয় লেসোথোর ইনিংস। মাত্র ১৩ রানে অলআউট হয়ে ১৮৯ রানের বিশাল ব্যবধানে হারে তারা। লরা ৯ উইকেটের সাথে ইনিংসের শেষ উইকেট হিসেবে বাকি একটি উইকেট নেন মারিয়ান আর্তুর।