টানা দুই মৌসুমে চেন্নাইয়ের ব্যর্থতার কারণ জানালেন রুতুরাজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ২০২৩ সালে সর্বশেষ শিরোপা জিতেছিল। তবে এরপর টানা তিন মৌসুম প্লে-অফে জায়গা করে নিতে পারেনি দলটি। ২০২৪ সালে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে শেষ করলেও ২০২৫ ও ২০২৬ মৌসুমে যথাক্রমে দশম ও অষ্টম স্থানে থেকে আসর শেষ করতে হয়েছে তাদের। টানা দুই মৌসুমের হতাশাজনক পারফরম্যান্সের পর প্রথমবারের মতো দলের ব্যর্থতার কারণ নিয়ে কথা বলেছেন দলটির অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।