ম্যাককালাম নয়, চেন্নাইয়ের প্রধান কোচ হিসেবে মরগানকে চান অশ্বিন
চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে আলোচনা চলছে। এবার সেই আলোচনায় নতুন নাম সামনে আনলেন ভারতের সাবেক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। তার মতে, ফ্লেমিংয়ের জায়গায় ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগানই হতে পারেন আস্থার নাম।