২৪ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে নাহিদ, সুখবর আছে তানজিদেরও
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বছর পর ওয়ানডে ম্যাচ জিতেছে বাংলাদেশ। বল হাতে গতি ও আগ্রাসন দিয়ে অজিদের গুড়িয়ে দিয়েছেন নাহিদ রানা। দুর্দান্ত পারফরম্যান্সের পর আইসিসি র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন এই পেসার। অজিদের বিপক্ষে অর্ধশতক করে হালনাগাতকৃত র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ তামিমও। অন্যদিকে সবশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটারদের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।