অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ
ডারউইনে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তাও আবার সাড়ে ৩ দিনে। এমন অবিশ্বাস্য ম্যাচে ১১টি সেশনেই অজিদের ডমিনেট করেছে বাংলাদেশ। এশিয়ার কোনো দলের অস্ট্রেলিয়ার মাটিতে এমন পারফরম্যান্স একেবারেই বিরল।
ডারউইনে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তাও আবার সাড়ে ৩ দিনে। এমন অবিশ্বাস্য ম্যাচে ১১টি সেশনেই অজিদের ডমিনেট করেছে বাংলাদেশ। এশিয়ার কোনো দলের অস্ট্রেলিয়ার মাটিতে এমন পারফরম্যান্স একেবারেই বিরল।
আসন্ন ২০২৬-২৭ মৌসুম থেকে ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েকটি নতুন খেলার নিয়ম চালুর পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) প্রস্তাবিত এসব পরিবর্তন বিসিসিআই তাদের নতুন মৌসুমের প্লেয়িং কন্ডিশনে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে।
গত মৌসুমে শেফিল্ড শিল্ডে নতুন নিয়ম চালু করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ওই নিয়ম অনুযায়ী, ম্যাচের প্রথম দুই দিনের মধ্যে কোনো খেলোয়াড় চোটে পড়লে তার বদলে একই ধরনের খেলোয়াড়কে দলে নেওয়ার সুযোগ ছিল। তবে শেফিল্ড শিল্ডের ফাইনালে এই সময়সীমা বাড়িয়ে তিন দিন করা হয়েছিল। একই সঙ্গে প্রতিপক্ষ দল চাইলে পাল্টা বদলি খেলোয়াড় নেওয়ার সুযোগও রাখা হয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) মনে করছে, শেফিল্ড শিল্ডে চালু করা চোটজনিত বদলি খেলোয়াড়ের নিয়ম আন্তর্জাতিক ক্রিকেটের জন্যও কার্যকর হতে পারে। এখন তারা অপেক্ষা করছে আইসিসির সিদ্ধান্তের জন্য।
বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের দলে ছিলেন শাহীন শাহ আফ্রিদি। তবে বল হাতে খুব বেশি প্রভাব রাখতে পারেননি। এবার টেস্ট দল থেকেই বাদ পড়ার শঙ্কায় পড়ে গেছেন এই পেসার। পাকিস্তানের ওয়ানডে অধিনায়ককে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘোষিত লাল বলের অনুশীলন ক্যাম্পে রাখা হয়নি। এর ফলে তার টেস্ট দলে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
লাল বল এবং সাদা পোশাক— টেস্ট ক্রিকেটকে পরিচিত করে দেওয়ার জন্য আর বিশেষ কিছু বলার প্রয়োজন নেই। তবে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে যুক্ত করা হয়েছে গোলাপি বল, খেলা হচ্ছে দিবা-রাত্রির। সাদা পোশাকের ক্রিকেটে আরও কিছু রদবদল আনতে যাচ্ছে আইসিসি। বৈরি আবহওয়ার কথা মাথায় রেখে টেস্টে দিনের বেলায় লাল বলের সঙ্গে গোলাপি বল ব্যবহার করার কথা ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি প্লেয়িং কন্ডিশনে কিছু সংযোজন ও সংশোধনের কথা ভাবছে তারা।
টেস্ট ক্রিকেট নিয়ে অনিশ্চয়তা অনেক দিনের। অনেকেই মনে করেন সীমিত ওভারের ক্রিকেটের জনপ্রিয়তার কারণে অচিরেই বিলিন হতে পারে টেস্ট ক্রিকেট। তবে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার সিরিজটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে টেস্টের জনপ্রিয়তা ও উত্তেজনা আগের মতোই আছে।
গ্রেনাডায় শক্ত অবস্থানে থেকে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। তারা ৭ উইকেটে ২২১ রান করে দিনের খেলা শেষ করেছে। প্রথম ইনিংসে পাওয়া ৩৩ রানের লিডসহ ওয়েস্ট ইন্ডিজের চেয়ে অস্ট্রেলিয়া এগিয়ে আছে ২৫৪ রানের ব্যবধানে। চতুর্থ ইনিংসে এই মাঠে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ২১৭ রান, যা বাংলাদেশের দখলে। সেই হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সামনে দাঁড়াতে যাচ্ছে রেকর্ড গড়ার কঠিন চ্যালেঞ্জ।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউথ আফ্রিকার কাছে হারের ক্ষত এখনও দগদগে। সেই হতাশাজনক পরাজয়কে পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এই সিরিজের আগে ফাইনালের হারের স্মৃতি ভুলে সতীর্থদের এই সিরিজে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন ট্রাভিস হেড।
ছোট দলগুলোর টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ আরও সহজ করতে চারদিনের টেস্টের অনুমোদন দিতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৭-২৯ সময়কালের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র থেকে এ নিয়ম কার্যকর হতে পারে বলে জানিয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
দশ হাজার রানের মাইলফলক ছোঁয়ার আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে হয়েছে বিরাট কোহলির। মঙ্গলবার কোহলির ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল শিরোপা। এই শিরোপা হাতে পেয়েও টেস্ট ক্রিকেটের প্রতি ভালোবাসা ভুলে যাননি কোহলি।
গুঞ্জন ছিল আগে থেকেই। শনিবার শুভমান গিলকে ভারতের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আগামী ২০ জুন থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে নিজের দায়িত্ব শুরু করবেন এই ভারতীয় ব্যাটার।
নটিংহ্যামে ঐতিহাসিক টেস্টে মাঠে নেমেছে ইংল্যান্ড ও জিম্বাবুয়ে। এদিন টস ছাড়া আর কোনো কিছুই যেন পক্ষে যায়নি জিম্বাবুয়ের। বল হাতে এদিন হাত খুলে রান দিয়েছেন তাদের বোলাররা। ইংল্যান্ডের ব্যাটাররাই পুরোদিন রাজত্ব করেছেন। শুরু থেকেই ওয়ানডে ঘরানার ব্যাটিং করেছেন ওপেনার বেন ডাকেট। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন জ্যাক ক্রলিও।