দ্বিতীয় ওয়ানডের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে বড় ধাক্কা
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে সেঞ্চুরি করা জাস্টিন গ্রিভস চোটের কারণে সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন।
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে সেঞ্চুরি করা জাস্টিন গ্রিভস চোটের কারণে সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন।
জুলাই মাসে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিক পারফরম্যান্স করে মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। পাশাপাশি এই লড়াইয়ে ছিলেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুকও। তবে এই দুজনকে হারিয়ে মাসসেরার পুরষ্কার জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস।
প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া মোহাম্মদ আব্বাস দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট। প্রথম টেস্টে ৮ উইকেট নেওয়ার পরও কন্ডিশনের কারণে পোর্ট অব স্পেনে রাখা হয়নি ডানহাতি এই পেসারকে। দলের সেরা পেসারকে বাইরে রেখে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভুগেছে পাকিস্তান। ব্রেন্ডন কিংয়ের ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে জাস্টিন গ্রিভসের হাফ সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৩৯ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।
অফ স্টাম্পের বাইরের খুব বেশি ফুলার নয় আবার লেংথেও নয় জাস্টিন গ্রিভসের এমন এক ডেলিভারিতে ড্রাইভ করলেন শান মাসুদ। তবে ভুল লাইনে খেলার চেষ্টার খেসারত হিসেবে বল ব্যাটের কানায় লেগে বোল্ড হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। শান মাসুদের পর মোহাম্মদ রিজওয়ান, আমির জামাল, আলী উসমান ও মোহাম্মদ আব্বাসকে ফেরালেন গ্রিভস।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য দলে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। ইনজুরির কারণে রস্টন চেজ ও জন ক্যাম্পবেল ছিটকে যাওয়ায় তাদের জায়গায় অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ও টপ অর্ডার ব্যাটার ব্র্যান্ডন কিংকে দলে ডাকা হয়েছে।
ইনজুরিতে ছিটকে যাওয়া জাস্টিন গ্রিভসের পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন শিমরন হেটমায়ার। গ্রিভসের পিঠের চোটের কারণে দলে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
শাই হোপ ও জাস্টিন গ্রিভসের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনের খেলা শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৩১৮ রান। পঞ্চম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ১৭৪ রানের জুটিতে ফলো-অন এড়াতে এখন ক্যারিবিয়ানদের দরকার মাত্র ৩১ রান।
৭২ রানে ৪ উইকেট হারানোর পর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে চোয়ালবদ্ধ লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রতিরোধটা গড়েছিলেন শাই হোপ ও জাস্টিন গ্রিভস। কাজটা সহজ না হলেও তাদের ব্যাটেই স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ক্যারিবীয় সমর্থকরা। সেঞ্চুরি পাওয়া হোপ ক্রাইস্টচার্চ টেস্টের পঞ্চম দিনে খুব বেশি দূরে এগোতে পারলেন না। গ্রিভসের সঙ্গে ১৯৬ রানের জুটি ভাঙতেই আবারও ওয়েস্ট ইন্ডিজকে চোখ রাঙানি দিতে থাকে হার। টেভিন ইমালচও ফিরলেন দ্রুতই।