‘স্যামসন সুযোগ পেলেই জ্বলে উঠবে’, জানতেন গম্ভীর
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে বেশ চাপে ছিলেন গৌতম গম্ভীর। এই ম্যাচ হারলেই যে চাকুরি হারাতে হত তাকে। অন্যদিকে দারুণ সম্ভাবনা নিয়েও আন্তর্জাতিক মঞ্চে বড় পারফরম্যান্স করতে না পারার আক্ষেপ নিয়েই আগাচ্ছিলেন সাঞ্জু স্যামসন। তার ৯৭ রানের ইনিংসে ভারত উঠেছে সেমিফাইনালে। আর তাই স্বস্তি পেয়েছেন গম্ভীরও।