দ্য হান্ড্রেডে আফ্রিদি-বাবরদের ‘ছায়া নিষেধাজ্ঞা’ নিয়ে নীরবতা ভাঙল ইসিবি
রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানি ক্রিকেটারদের দ্য হান্ড্রেডে উপেক্ষা করা হতে পারে, এমন খবরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সংস্থাটি স্পষ্ট করেছে, খেলোয়াড় নির্বাচনে কোনো ধরনের বৈষম্য করা হবে না।