ভারতের মিডিয়ার খবর, হায়দরাবাদ ছাড়তে চান অভিষেক
এশিয়ান গেমসে ব্যস্ত সময় কাটছে অভিষেক শর্মার। শনিবার পাকিস্তানের বিপক্ষে সোনার লড়াইয়ে মাঠে নামবে ভারত। এর মাঝেই ভারতীয় এই তরুণ ওপেনারকে ঘিরে শুরু হয়েছে আইপিএল নিয়ে আলোচনা। শোনা যাচ্ছে, সানরাইজার্স হায়দরাবাদ ছাড়তে পারেন অভিষেক।