সাইফের আক্ষেপ, ইফতেখারের অলরাউন্ড পারফরম্যান্সেও লেপার্ডসের হার
ডিপিএলের চলতি আসরে ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না সাইফ হাসানের। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পোড়া ডানহাতি ব্যাটার রান পেলেন শেষ বেলায়। ঢাকা লেপার্ডসের বিপক্ষে খেললেন ৯৫ রানের ইনিংস। সাইফের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপের দিনে পঞ্চাশ ছুঁয়েছেন নুরুল হাসান সোহানও। তাদের দুজনেই ব্যাটে ২৫১ রানের পুঁজি পায় বসুন্ধরা স্ট্রাইকার্স। রান তাড়ায় ইফতেখার হোসেন ইফতিও মইন খান হাফ সেঞ্চুরি করলেও জিততে পারেনি লেপার্ডস। নাহিদুল ইসলাম ও সানজামুল ইসলামের দারুণ বোলিংয়ে ৩১ রানের জয় পেয়েছে বসুন্ধরা।