সাইফের সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন বাবুল

বাংলাদেশ ক্রিকেট
মিজানুর রহমান বাবুল, ও সাইফ হাসান, ফাইল ফটো
মিজানুর রহমান বাবুল, ও সাইফ হাসান, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জাতীয় দলে নিয়মিত হওয়ার পর ব্যাটিংয়ে খানিকটা ভুগেছেন সাইফ হাসান। প্রায়শই ব্যর্থ হতে দেখা গেছে তাকে। 'এ' দলের প্রধান কোচের দায়িত্বে থাকা মিজানুর রহমান বাবুল কাজ করেছেন তার দুর্বলতা নিয়ে।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে মিশ্র সময় পার করেছেন সাইফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা একমাত্র ওয়ানডেতে কেবল পাঁচ রান করেন তিনি। এরপর অজিদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে করেন যথাক্রমে ২০, ৪২ এবং এক রান।

জিম্বাবুয়ে সিরিজেও পারফরম্যান্স ওঠানামা করে তার। প্রথম এবং শেষ ম্যাচে করেন যথাক্রমে ১২ ও ৪ রান। কেবল সিরিজের মাঝের টি-টোয়েন্টিতে করেন ৪৫ বলে ৫৫ রান। ধারাবাহিকতা না থাকলেও সাইফকে নিয়ে একেবারেই চিন্তিত নন বাবুল।

তিনি বলেন, 'প্লেয়ারদের সবসময়ই এক সময় পারফর্ম করবে, আবার করবে না। এটা যারা নাকি বিশেষ করে অনেক বেশি ম্যাচ খেলে যেমন বিভিন্ন ফরম্যাটে খেলে, অনেক সময় অনেক স্কিল ছুটে যায়।'

'টি-টোয়েন্টি যারা খেলে তাদের এক রকম বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হয়। দেখা যাচ্ছে যে কিছুটা ব্যাটিংয়ের নরমাল ব্যাটিংয়ের চেয়ে একটু কিছুটা অন্য ব্যালেন্স নষ্ট হয়ে যায় বা অন্য এরকম স্কিলের কিছুটা সমস্যা হয়। ওগুলো নিয়েই এখন কাজ করছি।'

তার অধীনে সাইফ দ্রুত শিখছেন বলেও দাবি করেন বাবুল, 'আমার দেখা যে সাইফ অনেক তাড়াতাড়ি মানিয়ে নিতে পেরেছে এবং অনেক ভালো ব্যাটিং করছে নেটে।'

আরো পড়ুন: