সিলেট টেস্টে দুই পরিবর্তন করতে যাচ্ছে পাকিস্তান
হাঁটুর চোটে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলা হয়নি বাবর আজমের। তবে সিলেট টেস্টে ফিরতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। সিরিজে ঘুরে দাঁড়াতে একাদশে দুইটি পরিবর্তন আনতে পারে পাকিস্তান। এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও সুপার।