৭০০ উইকেটের ক্লাবে প্রথম রশিদ
৬৯৬ উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিলেন রিশিদ খান। ধারণা করা হচ্ছিল এক বা দুই ম্যাচের মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭০০ উইকেটের মাইলফলকে পা রাখবে রশিদ খান। তবে তিন ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে আফগানিস্তানের এই স্পিন সম্রাটকে।