বয়কটের গুঞ্জনের মাঝেই কলম্বোর টিকিট কাটলো পাকিস্তান
ভারতে যেতে অস্বীকৃতি জানানোর কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। আইসিসি বাংলাদেশের প্রতি অবিচার করেছে বলে দাবি পাকিস্তানের। তারা বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কটের কথাও ভাবছে। এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে সোমবার পর্যন্ত সময় নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।