লাথাম-কনওয়ের দেড়শ, রেকর্ড জুটির পরও কিউইদের বিপর্যয়
ট্রেন্ট ব্রিজে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টের প্রথম দিনটা ছিল ডেভন কনওয়ে ও টম লাথামের। ব্যাটিং সহায়ক উইকেটে ওপেনিং জুটিতে ৩১৭ রান যোগ করে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছেন তারা। দিনের শেষ দিকে চার উইকেট হারালেও নিউজিল্যান্ড প্রথম দিন শেষ করেছে ৪ উইকেটে ৩৬১ রান তুলে।