ক্রিকেট সাউথ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ মিলার
অনেকটা অপ্রত্যাশিতভাবেই ডেভিড মিলারকে চুক্তি থেকে বাদ দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। ২০২৬-২৭ মৌসুমের জন্য ঘোষিত নতুন তালিকায় তার নাম নেই, যা ক্রিকেট অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
অনেকটা অপ্রত্যাশিতভাবেই ডেভিড মিলারকে চুক্তি থেকে বাদ দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। ২০২৬-২৭ মৌসুমের জন্য ঘোষিত নতুন তালিকায় তার নাম নেই, যা ক্রিকেট অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
ক্রিকেট এখন পুরোপুরি ব্যাটারদের খেলা। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাপক প্রসার ঘটার পর বোলাররা রীতিমতো অসহায় সাদা বলের ক্রিকেটে। এমন পরিস্থিতিতে ব্যাটারদের সাথে লড়াইয়ে টিকে থাকতে বোলারদের জন্য সামনে আরো বেশি চ্যালেঞ্জ দেখছেন সাউথ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। উইকেট, বাউন্ডারি সবকিছুই ব্যাটারদের পক্ষে থাকায় বোলারদের গতানুগতিক ভালো লেন্থও এখন কাজে আসছে না বলে মনে করেন রাবাদা।
ডেভিড মিলার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে দুর্ভাবনায় ছিল সাউথ আফ্রিকা। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বাঁহাতি ব্যাটারকে নিয়ে শঙ্কার মেঘ কেটে গেছে। আগামী ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া বিশ্বকাপ খেলার জন্য মেডিকেল বিভাগের ছাড়পত্র পেয়েছেন মিলার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা।
টেম্বা বাভুমার অধীনে টেস্ট ক্রিকেটে দারুণ সময় পার করছে সাউথ আফ্রিকা। টানা ১২ টেস্টে দলটি অপরাজিত আছে। এর মধ্যে ১১টি ম্যাচে জয় এবং একটি ড্র তাদের ধারাবাহিকতা ও স্থিতিশীলতারই প্রমাণ।
কদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকেই প্রেনেলান সুব্রায়েনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচ অফিসিয়ালসরা। কয়েক দিনের ব্যবধানে বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরে গেছেন সাউথ আফ্রিকার এই স্পিনার। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, পরীক্ষায় পাশ করায় বোলিং করতে আর বাধা থাকছে না সুব্রায়েনের।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন এবি ডি ভিলিয়ার্স। আর তাতেই গুঞ্জন ও আক্ষেপ চলছে তিনি কী আগেভাগেই ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন? সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্টে—মাত্র ৫ ম্যাচে ১৪৩ গড়ে ভিলিয়ার্স করেছেন ৪২৯ রান।
জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে ৩৬৭ রান করে ইনিংস ঘোষণা করেছিলেন সাউথ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক উইয়ান মুল্ডার। ৪০০ রানের মাইলফলকের কাছাকাছি পৌঁছেও ব্যক্তিগত রেকর্ড বাড়ানোর পথে হাঁটেননি তিনি।
কদিন আগেই আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন হেনরিখ ক্লাসেন। অবসরের সিদ্ধান্তের কথা জানালেও এর পেছনে কোনো কারণ আছে কিনা তা নিয়ে খোলাসা করেননি ক্লাসেন। তবে সম্প্রতি তিনি মুখ খুলেছেন।
নিষেধাজ্ঞা শেষ হওয়ারও প্রায় এক মাস পর জানা গেল, সাউথ আফ্রিকান পেসার কাগিসো রাবাদার গ্রহণ করা ড্রাগের নাম। জানা গেছে, নিষিদ্ধ কোকেইন সেবন করেছিলেন এই পেসার। বিষয়টি নিশ্চিত করেছে সাউথ আফ্রিকান ইন্সটিটিউট ফর ড্রাগ-ফ্রি স্পোর্টস (এসএআইডিএস)।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সাউথ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে নিজের অবসরের ঘোষণা দেন তিনি। এই উইকেটরক্ষক ব্যাটার মনে করেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর এটাই সেরা সময়।
আইপিএলের মাঝপথে হঠাৎ করেই দেশে ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। তখনই গুঞ্জন ছড়ায় তার অনুপস্থিতির আসল কারণ নিয়ে। পরে জানা যায়, ড্রাগস সংক্রান্ত একটি ঘটনার জেরে এক মাসের জন্য নির্বাসিত সাউথ আফ্রিকার এই পেসার।
শুক্রবার সাউথ আফ্রিকার তিন ফরম্যাটের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শুকরি কনরাড। এর আগে প্রোটিয়াদের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এপ্রিলের শেষে রব ওয়াল্টার সাদা বলের দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। চুক্তি অনুযায়ী ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত এইডেন মার্করাম-টেম্বা বাভুমাদের সঙ্গে কাজ করবেন তিনি।