প্লে-অফে বড় নাম আনলেই ভালো খেলবে, এমন না: মিঠুন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফের আগেই বেশ কয়েকটি দলে নতুন বিদেশি ক্রিকেটারদের হিড়িক লেগে আছে। তবে এই পথে হাঁটছে না চিটাগং কিংস। প্লে-অফে নতুন কোনো বিদেশি ক্রিকেটার আনার পক্ষে নন দলটির অধিনায়ক মোহাম্মদ মিঠুন।