টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত-হৃদয়, বাদ মিরাজ-তাসকিন
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব নিতে চলেছেন লিটন কুমার দাস।
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব নিতে চলেছেন লিটন কুমার দাস।
বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনা না করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এফডিআর থেকে ১২০ কোটি টাকা সরিয়েছেন ফারুক আহমেদ! বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের এমন খবরের পর নড়েচড়ে বসে সবাই। পরবর্তীতে জানা যায়, ১২০ কোটি নয় বিভিন্ন ব্যাংকে থাকা বিসিবির এফডিআরের ২৫০ কোটি টাকা সরানো কিংবা ট্রান্সফার করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের এমন অভিযোগের পর তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয় বিসিবি।
আর কয়েকমাস পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনের আগেই দেশের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যোগ্য প্রতিনিধি নির্বাচনের পক্ষে জোর দিয়েছেন তিনি।
নিয়মের বাইরে গিয়ে তাওহীদ হৃদয়ের শাস্তি কমানোয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছাড়তে চেয়েছিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এমনকি চাকরি ছাড়তে বিসিবিতে পদত্যাগ পত্রও জমা দিয়েছিলেন তিনি। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চাকরি ছাড়েননি আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশি এই আম্পায়ার। তবে শরফুদ্দৌলার সিদ্ধান্ত বদলাতে তাকে অনুরোধ করবে বিসিবি ও আম্পায়ার কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।
ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজের দলে নেয়া হয়নি তাসকিন আহমেদকে। অবশ্য তার থাকার কারণও নেই। এই পেসার গোঁড়ালির চোটে ভুগছেন। কদিন আগেই বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানিয়েছিলেন এই পেসারের চোট কিছুটা গুরুতর।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিয়ে চরম আর্থিক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ এসেছে। এগুলোকে ‘অসত্য ও মানহানিকর’ বলছে বিসিবি। নিচে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি তুলে ধরা হলো।
হার্ট অ্যাটাকে হঠাৎই অসুস্থ হয়ে পড়া তামিম ইকবাল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় গেছেন মার্চের শেষ সপ্তাহেই। চিকিৎসকের পরামর্শের অধীনের পাশাপাশি লম্বা বিশ্রামে থাকার কথা ছিল বাংলাদেশের অধিনায়কের। তবে মাঠের ক্রিকেটে ফিরতে সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তিনি। এখনো সবুজ সংকেত না পেলেও তিন মাস পর ক্রিকেটে ফিরতে চান তামিম।
বিশাল এক নাটকীয়তা হয়েছে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে। এবার আরেক দফায় হৃদয়ের শাস্তি পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে হৃদয়ের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগতি করেছে বিসিবি। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে ফিক্সিংয়ের সন্দেহ তৈরি হয়েছিল একটি ম্যাচকে ঘিরে। গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুরের ম্যাচকে ঘিরে ওঠা সেই সন্দেহের ম্যাচটি নিয়ে তদন্ত চলছে বিসিবির। ঘটনাটি গত ০৯ এপ্রিলের। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ম্যাচে শাইনপুকুরের দুটি আউট জন্ম দেয় সন্দেহের।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুক্রবার সকাল থেকেই ছিল তারকা সব ক্রিকেটারদের আনাগোনা। বেলা ১১টায় মিরপুর স্টেডিয়ামে প্রবেশ করেন তামিম ইকবাল। তারপর একে একে জড়ো হন মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ ও শরিফুল ইসলামদের। তামিমের ডাকা সংবাদ সম্মেলনে যোগ দিতে মিরপুরে হাজির হন নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, শরিফুল ইসলাম এবং শামীম হোসেন পাটোয়ারীরাও।
তাওহীদ হৃদয়ের এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি তুলে নেয়ার ঘটনা নিয়ে আলোড়ন চলছে দেশের ক্রিকেটে। এই ঘটনায় বিসিবির চাকরী ছাড়ার ঘোষণা দিয়েছিলেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বুধবার সৈকতসহ বাকি আম্পায়ারদের সঙ্গে বৈঠক করেছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যাচ রেফারিদের মধ্যে গভীর দ্বন্দ্ব দেখা দিয়েছে। এই ঘটনায় গত কয়েকদিন ধরেই দেশের ক্রিকেটাঙ্গন উত্তপ্ত। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের নেতৃত্বে ৭জন এক পক্ষে। অন্যদিকে একা দেবব্রত পাল। গত ১৯ এপ্রিল ম্যাচ রেফারিদের সমন্বয় সভায় দেবব্রতের বিরুদ্ধে ‘অমার্জিত’ ব্যবহার এবং অসদাচরণের অভিযোগ তুলে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমানকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন ৭জন ম্যাচ রেফারি।