বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ছেন সালাহউদ্দিন
আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পর পদ ছাড়তে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। এক বছর দায়িত্ব পালনের পর তিনি ব্যক্তিগত কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পর পদ ছাড়তে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। এক বছর দায়িত্ব পালনের পর তিনি ব্যক্তিগত কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
নারী বিশ্বকাপ শেষে কয়েকদিন আগেই দেশে ফিরেছে বাংলাদেশ। সর্বশেষ এই বিশ্ব আসরে একটি ম্যাচে মাত্র জয় পেয়েছে বাংলাদেশ দল। তবে বেশ কয়েকটি ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়ে হেরেছিল নিগার সুলতানা জ্যোতির দল।
জাতীয় নারী দলের ক্রিকেটারদের বেতন কাঠামো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতরাতে মিরপুরে অনুষ্ঠিত বোর্ড পরিচালকদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন চুক্তি অনুযায়ী, সব ক্যাটাগরির খেলোয়াড়দের মাসিক বেতন বাড়ছে, যা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।
ব্যাটে-বলে বাংলাদেশ দলের পারফম্যান্সের মোটেই ভালো যাচ্ছে না। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। এর আগে ওয়ানডে সিরিজ জিতলেও ব্যাটাররা হতাশ করেছেন তিন ম্যাচেই। এরপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেতে চলেছেন মোহাম্মদ আশরাফুল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) আয়োজিত সব টুর্নামেন্টে অংশগ্রহণ না করা ও প্রত্যাহার সংক্রান্ত একটি নতুন ধারা সংযোজন করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীন পাওয়া চোট থেকে এখনই সেরে ওঠা হচ্ছে না নুরুল হাসান সোহানের। উইকেটরক্ষক এই ব্যাটার সিরিজের শেষ ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পান। এরপর থেকেই মাঠের বাইরে তিনি। তবে মাঠে ফিরতে সোহানকে অপেক্ষা করতে হবে অন্তত ৩ সপ্তাহ।
সর্বশেষ বিসিবি নির্বাচন বর্জন করেছিল ঢাকার ৪৮টি ক্লাব। তাদের সর্বশেষ দাবি ছিল বিসিবি নির্বাচন পিছিয়ে দেয়ার। তবে তাদের দাবি না মেনে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়েছে বিসিবি নির্বাচন। এরপরই সেই ক্লাবগুলো আবারও সংবাদ সম্মেলন ডাকে।
বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে আনোয়ার হোসেন এবং ইলিয়াস সানিকে। দায়িত্ব নিতে রাজি হয়েছেন সাবেক উইকেটকিপার ব্যাটার আনোয়ার। তবে সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে সময় চেয়েছেন স্পিনার সানি। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির বিশ্বস্ত একটি সূত্র।
জাতীয় দল পরিচালনার ধরণের পাশাপাশি ক্রিকেট অপারেশন্স বিভাগে নাজমুল আবেদিন ফাহিমের ক্ষমতা কমাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড পরিচালনার দায়িত্বে আসা সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠন করা হতে পারে ‘ছায়া কমিটি’। যদিও এমন ‘ছায়া কমিটি’র সুযোগ দেখছেন না ফাহিম। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জানান, বিশেষ প্রয়োজনে স্পেশাল কমিটি গঠন করা যেতে পারে।
জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর বাংলাদেশের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছেড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। আয়ারল্যান্ড সিরিজের আগে আবারও টেস্ট দলের দায়িত্ব নিলেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের জন্য শান্তকে টেস্ট অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
গামিনী ডি সিলভার সঙ্গে ১৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নভেম্বরের ১ তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ২০১০ সাল থেকে বিসিবির প্রধান কিউরেটরের দায়িত্বে ছিলেন গামিনী।
সবশেষ কয়েক মাসে বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে ব্যাপকহারে। গত সেপ্টেম্বর ও চলতি অক্টোবরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে অনেকে। এবার একই রোগে আক্রান্ত হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের সাবেক অধিনায়কের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবরটি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন তাঁর পরিবারের বিশ্বস্ত একটি সূত্র।