‘দলাদলি করে কেউ কারো জায়গা নিতে পারবে না’
মেয়েদের ক্রিকেটে গ্রুপিংয়ের কথা শোনা যায় প্রায়শই। বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে যে গ্রুপিংয়ের অস্তিত্ব ছিল সেটা স্বীকার করেছিলেন হাসান তিলকারত্নে। ২০২২ সালের এশিয়া কাপের পর বাংলাদেশ নারী দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। ২০২৫ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে চাকরির মেয়াদ শেষ হয় শ্রীলঙ্কান কোচের। দেশে ফিরে যাওয়ার আগে তিলকারত্নে জানিয়েছিলেন, দলে কয়েকটি গ্রুপ থাকলেও সেটা তিনি বন্ধ করেছিলেন।