মাহফিজুলের সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংকের বড় জয়
লিস্ট 'এ' ক্রিকেটের নিজের দ্বিতীয় সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে টুর্নামেন্টের দ্বিতীয় জয় এনে দিয়েছেন মাহফিজুল ইসলাম রবিন। রবিনের ১২৭ রানের ইনিংসে ভর করে লিজেন্ডস অফ রূপগঞ্জকে ২৯৪ রানের বড় লক্ষ্য দেয় অগ্রণী। বৃষ্টির বাঁধায় রূপগঞ্জের সামনে ২২৩ রানের লক্ষ্য দাঁড়ায়। রিজার্ভ ডেতে মাত্র ১৪৫ রানেই শেষ হয় রূপগঞ্জের ইনিংস। বৃষ্টি আইনে ৭৭ রানের বড় জয় পায় অগ্রণী। আরেক ম্যাচে বৃষ্টি আইনে সিটি ক্লাবকে হারিয়ে প্রথম জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন।