চলমান ডিপিএলে অগ্রণী ব্যাংকের হয়ে খেলছেন নাসির। টুর্নামেন্টের প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে ব্যাটিংয়ে ২২ রান করেছিলেন তিনি। পরবর্তীতে বোলিংয়ে ২৩ রান খরচা করলেও উইকেটের দেখা পাননি। দ্বিতীয় ম্যাচে অগ্রণী ব্যাংকের প্রতিপক্ষ ছিল ঢাকা লেপার্ডস।
সেই ম্যাচে ৩৩ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। ৯ রান খরচায় সেদিনও উইকেট শূন্য ছিলেন। তবে ব্যাটিংয়ের সময় আলাদা আলাদা প্যাড পড়ে মাঠে নেমেছিলেন তিনি। নিয়ম ভাঙায় তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে। একই ভুলে সমান শাস্তি পেয়েছেন লিওন।
দ্বিতীয় রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রতিপক্ষ ছিল রূপগঞ্জ টাইগার্স। সেই ম্যাচে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ২৮৫ রান তোলে গাজী। ১০ নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন লিওন। গাজীর হয়ে ১৪ বলে অপরাজিত ১৭ রান করেন তিনি। তবে ব্যাটিংয়ের সময় দুই পায়ে দুই ভিন্ন প্যাড পড়ে নেমেছিলেন।
এমন পরিস্থিতিতে একটি ডিমেরিট যুক্ত হয়েছে লিওনের নামের পাশে। অনেক জল্পনা-কল্পনা শেষে ৪ মে থেকে মাঠে গড়িয়েছে ডিপিএল। দুই ম্যাচের দুইটিতেই জয় পেয়েছে লিওনের গাজী ক্রিকেটার্স। বিপরীতে নাসিরের অগ্রণী ব্যাংক একটি জয়ের পাশাপাশি একটি ম্যাচে হেরেছে।