ওয়ানডেকে আকর্ষণীয় করতে ত্রিদেশীয় সিরিজ চান গিল
টি-টোয়েন্টি ক্রিকেটের আবির্ভাবের পর টেস্ট ক্রিকেটের প্রতি দর্শকদের আবেদন কমে যাবে বলে মনে করা হলেও সবচেয়ে বড় প্রভাব পড়েছে ওয়ানডে ক্রিকেটের ওপর। বড় দলগুলো এখন টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটকেই তুলনামূলক বেশি প্রাধান্য দিচ্ছে। ওয়ানডে ক্রিকেটের প্রতি দর্শকদের আগ্রহ ফেরাতে ৫০ ওভারের বদলে ৪০ ওভারে নামিয়ে আনার প্রস্তাবসহ বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে ওয়ানডে ক্রিকেটকে ৪০ ওভারে নামিয়ে আনার কোনো প্রয়োজন নেই বলে মনে করেন ভারতের ওয়ানডে অধিনায়ক শুভমান গিল। বরং ৫০ ওভারের ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতে দ্বিপাক্ষিক সিরিজের বদলে ত্রিদেশীয় ও চারজাতি টুর্নামেন্ট ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছেন তিনি।