হারানো জায়গা ফিরে পেতে আত্মবিশ্বাসী পোপ
অ্যাশেজের হতাশা পেছনে ফেলে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন অলি পোপ। ইংল্যান্ড টেস্ট দলে বাদ পড়লেও আত্মবিশ্বাস হারাননি এই ব্যাটার, বরং আরও শক্তিশালী হয়ে ফেরার প্রত্যয়ই ঝরে পড়ছে তার কথায়।
অ্যাশেজের হতাশা পেছনে ফেলে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন অলি পোপ। ইংল্যান্ড টেস্ট দলে বাদ পড়লেও আত্মবিশ্বাস হারাননি এই ব্যাটার, বরং আরও শক্তিশালী হয়ে ফেরার প্রত্যয়ই ঝরে পড়ছে তার কথায়।
খেলোয়াড়ি জীবনের মতো কোচিংয়েও আগ্রাসী ব্রেন্ডন ম্যাককালাম। ইংল্যান্ডের কোচ হিসেবে সেই কৌশলেই টেস্ট ক্রিকেটের ধাঁচ বদলে দিয়েছেন। মানুষকে বিনোদন দিলেও বাজবল ক্রিকেটে খুব বেশি সাফল্য এনে দিতে পারেননি ম্যাককালাম। প্রত্যাশিত ফল না পাওয়ায় প্রায়শই বাজবলের সমালোচনা করেছেন কেভিন পিটারসেন। সাদা পোশাকের ক্রিকেটে ইংল্যান্ড সাহায্য করতে আগ্রহী তিনি। রব কি চাইলে আলোচনা করতে রাজী পিটারসেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বাদ, অ্যাশেজে চোটে জর্জরিত অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হার এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ইংল্যান্ড বাদ পড়ল সেমিফাইনাল থেকে। ইংল্যান্ডের কোচ হিসেবে সবশেষ তিন বড় পরীক্ষার তিনটিতেই ফেইল ব্রেন্ডন ম্যাককালাম। তবুও ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে চান নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক।
মধ্যপ্রাচ্যে চলমান সংকটে টানটান উত্তেজনা বিরাজ করছে বিশ্বজুড়ে। আক্রমণ-পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্য জুড়ে কিছুক্ষণ পর পরই শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। এই সংকটের বাইরে নেই ক্রিকেটও। সংযুক্ত আরব আমিরাত সফররত ইংল্যান্ড লায়ন্স দল আটকা পড়েছে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে সিরিজ খেলতে এসে।
সর্বশেষ নিউজিল্যান্ড সফরে সিরিজের তৃতীয় ওয়ানডের আগের দিন অর্থাৎ গত বছরের ৩১ অক্টোবর ওয়েলিংটনের একটি নাইট ক্লাবে নিরাপত্তাকর্মীর সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুক। সে সময় ঘটনাটি আংশিক অস্বীকার করেছিলেন ইংল্যান্ডের সীমিত ওভারের এই অধিনায়ক।
আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান শাহীন্সের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং পাঁচটি একদিনের ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ড লায়ন্স। সাদা বলের সেই সিরিজে লায়ন্সের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন বেন স্টোকস ও মঈন আলী। পুনর্বাসনের অংশ হিসেবে হিসেবে কোচ হিসেবে কাজ করবেন স্টোকস। সাবেক অলরাউন্ডার মঈনের জন্য কোচিংয়ে ক্যারিয়ারের গড়ার প্রথম ধাপ।
ইংল্যান্ড জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন লুক রাইট। আগামী মাসে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি আর এই দায়িত্বে থাকছেন না। এই বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে জোফরা আর্চারকে। যদিও এই পেসার এখন বাম পাশের চোটে পুনর্বাসন সারছেন। অ্যাশেজের তৃতীয় টেস্টের পর এই চোট তাকে মাঠের বাইরে বসিয়েছে। পাশাপাশি শ্রীলঙ্কা সিরিজের দলও ঘোষণা করেছে ইংল্যান্ড।
মঙ্গলবার কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নতুন করে দুই বছরের জন্য চুক্তিতে সাক্ষর করেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। এর ফলে ইংল্যান্ডের মাটিতে ২০২৭ অ্যাশেজ পর্যন্ত মাঠে দেখা যাবে সাদা পোশাকের এই অধিনায়ককে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিস ওকস। এর মধ্যে দিয়ে প্রায় ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন এই ইংলিশ অলরাউন্ডার। ক্যারিয়ার জুড়ে ইংল্যান্ডের হয়ে দুটি সীমিত ওভারের বিশ্বকাপ জিতেছেন এই ক্রিকেটার। ওকস মনে করেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের এটাই সঠিক সময় তার জন্য।
হাঁটুর চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ থেকে ছিটকে গেছেন ইংলিশ পেসার সাকিব মাহমুদ। আয়ারল্যান্ড সফরের জন্য তার জায়গায় দলে ডাক পেয়েছেন হ্যাম্পশায়ার ও স্কটল্যান্ডের পেসার স্কট কারি।
ইংল্যান্ডের ব্যস্ত সূচি চলছে। একদিন আগেই তারা সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে। এদিকে সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক, বেন ডাকেট, জো রুট ও জেমি স্মিথ ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজের পর খেলেছেন দ্য হান্ড্রেডেও। ব্যস্ত সূচি তাদের দমিয়ে রাখতে পারেনি। দ্য হান্ড্রেড শেষেই তারা মাঠে নেমেছে প্রোটিয়াদের বিপক্ষে।