ম্যাচ শেষ করার তৃপ্তি পেয়ে খুশি ওপেনার সুদর্শন
চলতি আইপিএলে আগ্রসী ব্যাটিং করে আলোচনায় এসেছেন সাই সুদর্শন। গুজরাট টাইটান্সের প্লে অফে ওঠার পেছনেও বড় অবদান রেখেছেন ভারতের এই ব্যাটার। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তুলে নিয়েছেন অপরাজিত সেঞ্চুরি। আর তাতেই গুজরাট জিতেছে ১০ উইকেটের বড় ব্যবধানে।