মোতির কাছ থেকে বাবরকে ব্যাটিং শিখতে বললেন বাসিত আলী
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাবরের আজমের ব্যাটিং একদমই পছন্দ হয়নি বাসিত আলির। পাকিস্তানের সময়ের সেরা ব্যাটসম্যানের পারফরম্যান্সের সমালোচনা করেছেন তিনি। দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ক্যারিবিয়ান স্পিনার গুডাকেশ মোটি থেকে উত্তরসূরিকে ব্যাটিং শিখতে বলেছেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান।