কাশ্মিরে হামলার প্রতিবাদ করায় গম্ভীরকে মেইলে হত্যার হুমকি
গত মঙ্গলবার ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলা হয়। এ নিয়ে তীব্র নিন্দা জানিয়ে সোচ্চার হয়েছিলেন গৌতম গম্ভীর। তারপর ইমেইলের মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয় ভারতের জাতীয় ক্রিকেট দলের এই প্রধান কোচকে।