নাটকীয় ম্যাচে দুর্দান্ত সোহানে খুলনা জিতল এক রানে
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে লো-স্কোরিং ম্যাচে বরিশালকে এক রানে হারিয়েছে খুলনা বিভাগ। শেষ ওভারে অধিনায়ক ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের দারুণ তিনটি থ্রো'তে স্টাম্প ভাঙলে ফিরে যায় বরিশালের তিন ব্যাটার। শেষ বলে দুই রান লাগলেও তা নিতে ব্যর্থ হয় দলটি।