ভেঙে দেয়া হলো কোয়াবের কমিটি
বাংলাদেশের পেশাদার ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) গত কিছুদিনের কার্যক্রম নিয়ে অনেক প্রশ্ন ছিল। অবশেষে ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে এই সংগঠনের বর্তমান কমিটি ভেঙে দেয়া হয়েছে।
বাংলাদেশের পেশাদার ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) গত কিছুদিনের কার্যক্রম নিয়ে অনেক প্রশ্ন ছিল। অবশেষে ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে এই সংগঠনের বর্তমান কমিটি ভেঙে দেয়া হয়েছে।
হাসান নাওয়াজের সেঞ্চুরিতে আগের দিন ২০৫ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল পাকিস্তান। জ্যাকব ডাফি-জাকারি ফোকসদের তোপের সামনে এবার আর ২২১ রানের লক্ষ্য তাড়া করতে পারল না পাকিস্তান। ১৬.২ ওভারে মাত্র ১০৫ রানে অল আউট হলো সালমান আঘার দল। ১১৫ রানে ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড। সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল তারা।
এসিএলের মতো ভয়ঙ্কর চোটে আক্রান্ত মহসিন খান। এই ইনজুরির কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আর খেলা হচ্ছে না এই পেসারের। তার বদলে শার্দুল ঠাকুরকে দলে নিলো লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
২০২৬ সালে আবারও বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আসন্ন আসরের আয়োজক আবার উপমহাদেশের দুই দেশ ভারত ও শ্রীলংকা। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে হবে বিশ্বকাপটি। তাই তো এখন থেকেই দলগুলো নিজেদের সেভাবেই প্রস্তুত করতে উঠে পড়ে লেগেছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ১০ ওভারে ১০৭ রান করেছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও বেঙ্গালুরুর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭৪ রানেই থামতে হয় তাদের। জবাবে মাত্র ১৬.২ ওভারে ম্যাচটি জিতে নেয় বেঙ্গালুরু। ম্যাচ হারের পর, দুইশ করতে না পারার আক্ষেপের কথা জানিয়েছেন কলকাতার নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানে।
৪৩ বছর পেরিয়ে গেলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। নেতৃত্ব ছাড়লেও এখনো অবসরের ঘোষণা দেননি এই উইকেটরক্ষক। এবারের আইপিএলেও অবশ্য অবসর ভাবনার কথা জানাননি ধোনি। হুইলচেয়ারে থাকলেও চেন্নাইয়ের হয়ে মাঠে নামার ঘোষণা দিলেন তিনি।
গত বছরের আইপিএল শুরুর আগে শেষ মুহূর্তে জেসন রয়ের বদলে নেয়া হয়েছিল ফিল সল্টকে। সেই মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ের পেছনে অন্যতম কারিগর ছিলেন সল্ট। এবার অবশ্য মেগা নিলামের আগেই ইংলিশ এই ওপেনারকে ছেড়ে দেয় কলকাতা। নতুন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কলকাতার বিপক্ষে প্রথম ম্যাচেই জেতালেন সেই সল্ট!
আইপিএলের সবশেষ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলায় ইডেন গার্ডেন্সকে বেশ ভালোভাবেই চেনেন ফিল সল্ট। চারশর বেশি রান করে কলকাতার শিরোপা জয়েও অবদান রেখেছিলেন ইংলিশ ওপেনার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে শুরুটা হয়েছে নিজের চেনা মাঠ ইডেন গার্ডেন্সে। ইনিংসের প্রথম ওভারে থেকেই কলকাতার পেসার কিংবা স্পিনারদের উপর তাণ্ডব চালাতে থাকেন সল্ট।
ইনিংসের প্রথম বল থেকেই চার-ছক্কা মারার মন্ত্রে বিশ্বাসী ট্রাভিস হেড। আক্রমণাত্বক ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলারদের আত্মবিশ্বাস তলানিতে ঠেলে দেয়ার পাশাপাশি ভয়ও ধরিয়ে দেন অস্ট্রেলিয়ার ওপেনার। জাতীয় দলে এমন ‘মুডে’ ব্যাটিং করা হেড সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে হয়ে উঠেছেন আরও আক্রমণাত্বক, বিধ্বংসী। চার-ছক্কা ছাড়া অন্য কিছু করতে যেন ভুলেই গেছেন তিনি।
ম্যাচ জিততে শেষ ওভারে পারটেক্স স্পোর্টিং ক্লাবের প্রয়োজন ছিল ১০ রান। শেষের জুটিতে হাফ সেঞ্চুরিয়ান মোহাম্মদ রাকিবের সঙ্গে ছিলেন আব্দুল গনি। বাঁহাতি স্পিনার তাইবুর রহমান পারভেজের প্রথম বলেই অবশ্য কোনো রান বের করতে পারেননি রাকিব। তবে পরের বলে ফুলটস ডেলিভারিতে ডিপ মিড উইকেট দিয়ে চার মেরেছেন তিনি। তৃতীয় বলেই রাকিবকে ফেরাতে পারতো অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ কয়েক আসরে ধারাভাষ্য দিলেও ২০২৫ মৌসুমের জন্য প্রকাশিত ধারাভাষ্যকারদের তালিকায় নেই ইরফান পাঠানের নাম। ব্যক্তিগত রোষ থেকে ভারতের তারকা ক্রিকেটারদের সমালোচনা করায় তাদের অভিযোগের ভিত্তিতে ধারাভাষ্য প্যানেলে জায়গা পাননি সাবেক এই ক্রিকেটার। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম মাই খেল।
আইপিএলের আগে মেগা নিলামের জন্য নিবন্ধন করেছিলেন সাকিব আল হাসানসহ বাংলাদেশের ১৩ ক্রিকেটার। যদিও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন ১২জন। দুদিনের মেগা নিলামের দ্বিতীয় নাম উঠানো হয় মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনদের। নিবন্ধন করলেও কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ না থাকায় নিলামেও তোলা হয়নি সাকিবের নাম। ক্যারিয়ারের শেষের শুরুতে আইপিএলে দল পাওয়া হয়নি তারকা অলরাউন্ডার।