উন্নত চিকিৎসার জন্যে থাইল্যান্ডে নেয়া হতে পারে তামিমকে
গতকাল সন্ধ্যায় গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে তামিম ইকবালকে। হাসপাতালে তাকে দেখতে গিয়েছেন তামিমের বিপিএলের দল ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। তামিমকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।