আবাহনী-মোহামেডান ম্যাচের উত্তেজনা হারিয়ে যাওয়ার কারণ জানা নেই শান্তর
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচে শনিবার মুখোমুখি হতে যাচ্ছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচটি বহন করছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের ঐতিহ্য ও মর্যাদাও। ফলে ক্রিকেটার থেকে সমর্থক সবার কাছেই এই ম্যাচের গুরুত্ব অনেক।