সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে লডারডেলকে উড়িয়ে দিল আটলান্টা
সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে যুক্তরাষ্ট্রের মাইনর লিগে লডারডেল লায়ন্সকে ৯৪ রানে হারিয়েছে আটলান্টা ফায়ার। ব্যাট হাতে ১৮ বলে ১৮ রান করার পর বল হাতে চার রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন সাকিব।
সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে যুক্তরাষ্ট্রের মাইনর লিগে লডারডেল লায়ন্সকে ৯৪ রানে হারিয়েছে আটলান্টা ফায়ার। ব্যাট হাতে ১৮ বলে ১৮ রান করার পর বল হাতে চার রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন সাকিব।
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে শ্রীলঙ্কার দলে ফিরেছেন আশেন বান্দারা ও নিরোশান ডিকওয়েলা। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন দুজনই। বান্দারা সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৩ সালে, আর ডিকওয়েলার সর্বশেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ ২০২১ সালে।
টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও শ্রীলঙ্কার ওপর দাপট দেখাল ইংল্যান্ড। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয়ের পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও ৮৯ রানের বড় জয় পেয়েছে তারা। চেস্টার-লি-স্ট্রিটে ইংল্যান্ডের জয়ের নায়ক উইল জ্যাকস। ব্যাট হাতে অপরাজিত ৪৬ রানের পর বল হাতে ক্যারিয়ারসেরা ৫ উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন তিনি।
চলতি সপ্তাতে দুবাইয়ে একটি কর্মশালার আয়োজন করতে যাচ্ছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কর্মশালায় ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) নিয়ে বিস্তারিত আলোচনা হবে। যেখানে সদস্য দেশগুলো ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত নিজেদের পরবর্তী আন্তর্জাতিক সিরিজগুলোর একটি ক্যালেন্ডার বা রূপরেখা তৈরির চেষ্টা করবে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাওয়া কর্মশালায় আইসিসির ক্রিকেটে পরিচালনা সংক্রান্ত বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে। যার বড় একটি অংশ জুড়ে থাকবে এফটিপি।
এশিয়ান গেমসে প্রত্যাশামতো পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ নারী দল। সেমিফাইনালে ভারতের কাছে বড় হারের পর আজ ব্রোঞ্জ পদকের ম্যাচেও পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছে তারা। এর মধ্যেই প্রকাশিত সর্বশেষ আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন বাংলাদেশ প্রায় সব ব্যাটার-বোলারই। এদিকে ভারতকে সোনা জিতিয়ে মেয়েদের র্যাঙ্কিংয়ের সেরা চরে প্রবেশ করেছেন ভারতের শেফালি ভার্মা।
দীর্ঘ দুই দশকের পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার কলিন ইনগ্রাম। ৪১ বছর বয়সে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। সাউথ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলেছেন ইনগ্রাম। তার সর্বশেষ দল ছিল ইংলিশ কাউন্টি ক্লাব গ্ল্যামারগন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সফরের পর এবার সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। ৯ অক্টোবর শুরু হতে যাওয়া ম্যাচটি হবে আমিরাতের মাটিতে বাংলাদেশের প্রথম লাল বলের পরীক্ষা। তার আগে ব্যাটারদের দীর্ঘ সময় ব্যাটিং এবং বোলারদের লম্বা স্পেল করার প্রস্তুতিতে জোর দিচ্ছে দল।
সপ্তাহখানেক আগে দুবাইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। এশিয়ান গেমসের ফাইনালেও হারমানপ্রীত কৌরি-স্মৃতি মান্ধানাদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। ফাইনালের ফলাফলেও কোনো পরিবর্তন আসেনি। শেফালি ভার্মা, স্মৃতি ও রিচা ঘোষের ব্যাটে দুইশর বেশি পুঁজি পায় ভারত। পরবর্তীতে দীপ্তি শর্মা, শেফালি, শ্রী চারানি ও শ্রেয়াঙ্কা পাতিলের স্পিনে জয় পেয়েছে অমল মজুমদারের শিষ্যরা। শ্রীলঙ্কাকে ১৪৭ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্ট সোনা জিতল ভারতের মেয়েরা। হাংজুতে ২০২২ এশিয়ান গেমস ক্রিকেটেও সোনা জিতেছিল ভারত।
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির গত মৌসুমের আগে ফিটনেস টেস্টে ফেল করেছিলেন সোহাগ গাজী। আগামী ৩ অক্টোবর থেকে পর্দা উঠতে যাচ্ছে সাদা পোশাকের ক্রিকেটের এনসিএলের। তবে টুর্নামেন্ট শুরুর আগে দেওয়া ফিটনেস টেস্টে ফেল করেছেন সোহাগ গাজী। বরিশাল বিভাগের স্পিনারের সঙ্গে আছেন সিলেটের তৌফিক খান তুষারও। বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে।
স্টিফেন ফ্লেমিংয়ের ১৮ বছরের অধ্যায় শেষ হওয়ার পর আইপিএল ২০২৭-এর জন্য জহির খানকে প্রধান কোচ করেছে চেন্নাই সুপার কিংস। তবে জহিরের নিয়োগের সঙ্গে সামনে এসেছে আরেকটি বিষয় চেন্নাইয়ের সিদ্ধান্ত গ্রহণে মহেন্দ্র সিং ধোনির প্রভাব এখনো কতটা গুরুত্বপূর্ণ। জহিরকে চেন্নাইয়ের কোচ করার প্রস্তাবটি ধোনির, তার সঙ্গে রুতুরাজ গায়কোয়াড় ও মালিক রূপা গুরুনাথের আলোচনার পরই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
গত কয়েক বছরে চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে মার্ক উড। কখনো কনুইয়ের চোট, কখনো উরুর চোটে ভুগতে হয়েছে ডানহাতি এই পেসারকে। চোট গুরুতর হওয়ায় উডের ক্যারিয়ার নিয়ে শঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হয়েছে। চোটের কাছে হার মানতে হলো ইংলিশ পেসারকে। টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট খেলার মতো অবস্থা না থাকায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন উড।
জাপানের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে হারতে হারতে জিতেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত। সুজুকি কাপের অংশ এই ম্যাচ ভেজা মাঠের কারণে নেমে আসে ৫ ওভারে। সেখানে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে মাত্র ৩২ রান তুলতে পারে ভারত। সেই রান তাড়ায় জয়ের পথেই ছিল র্যাঙ্কিংয়ের ৪১ নম্বরে থাকা জাপান। কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় ৩০ রানে থামে স্বাগতিকরা।