‘খেললেই জিম্বাবুয়ে বুঝবে নাহিদ কত গতিতে বল করে’
সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচিত বাংলাদেশের ক্রিকেটার নাহিদ রানা। সর্বশেষ পাকিস্তান সফর থেকেই তাকে নিয়ে পুরো ক্রিকেট বিশ্বে আলোড়ন শুরু হচ্ছে। এই পেসারের গতি নিয়ে প্রশংসা করেছেন ক্রিকেট বিশ্বের কিংবদন্তিরাও। জিম্বাবুয়ে সিরিজের আগেও নাহিদকে নিয়ে আলোচনা থেমে নেই।